সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে তেজগাঁও থানার রমিজ উদ্দিন হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বাড্ডা থানায় দায়ের করা আরো একটি হত্যা মামলায় কৃষক লীগের সভাপতি সমীর চন্দের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বিকেলে তাদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে রিমান্ড মঞ্জুর করেন আদালত।






