চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসায়ী হত্যা মামলায় আসামি শেখ হাসিনা-কাদের-আরাফাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
শেখ হাসিনা, কাদের ও আরাফাতের ছবি, ব্যবসায়ী হত্যা মামলার আসামি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ (৪৫)। মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের নামে নিউমার্কেট থানায় মামলা দায়ের হয়েছে।

গতকাল বুধবার নিহত ওয়াদুদের আত্মীয় আব্দুর রহমান বাদী হয়ে এই মামলা করেন। যেখানে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, মোহাম্মদ এ আরাফাত, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল ও সালমান এফ রহমানসহ নাম উল্লেখ করা হয়েছে ১৩০ জনের। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫০/৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেট এক নম্বর গেটের সামনে আসামিগণের সরাসরি নির্দেশ ও অংশগ্রহণে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি বর্ষণ করলে ৭-৮ জনের বেশি আহত হন। ওই সময় প্রিয়াঙ্গন শপিং সেন্টারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন আব্দুল ওয়াদুদ। আসামিদের নিক্ষিপ্ত এলোপাতাড়ি গুলিতে তিনি মাথার পেছনে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান।

Banglabid

এতে আরও বলা হয়, আহতবস্থায় ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ২১ জুলাই হাসপাতালে ভগ্নিপতি ওয়াদুদের লাশ সনাক্ত করেন মামলার বাদী আব্দুর রহমান। নিহতের দাফন প্রক্রিয়াসম্পন্ন ও সাক্ষীদের কাছ থেকে আসামিদের নাম সংগ্রহ করে এজাহার দায়েরে বিলম্ব হয়েছে।

মামলার বিষয়ে জানতে চাইলে নিউ মার্কেট থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জালাল উদ্দীন আহমেদ বলেন, এ সংক্রান্ত একটি মামলা হয়েছে। আমরা মামলার তদন্ত করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরনিউমার্কেট থানাব্যবসায়ী হত্যা মামলামোহাম্মদ এ আরাফাতশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে ভূমিধস: নিহত ৫

আগস্ট ১৪, ২০২৬
সংগৃহীত

ভাটারা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন: সুস্থ ধারার রাজনীতির বড় জয়

আগস্ট ১৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (সংগৃহীত)।

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন: পাকিস্তান সরকার যা বলছে

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT