বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবদম্পতির মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃতদেহের ছবি, বিদ্যুৎ চমকানো দেখাচ্ছে, ঘটনাস্থলে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকার কেরানীগঞ্জ আটিবাজার এলাকায় বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবদম্পতি নিহত হয়েছেন।
বুধবার ৯ নভেম্বর রাত ১২টার দিকে আটিবাজারের সুমন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কেরানীগঞ্জ আমবাগান এলাকার মো. আলীর ছেলে ইসমাইল (২০) ও তার স্ত্রী মোসাম্মৎ কাজল আক্তার (১৮)।
নিহত ইসমাইল আটিবাজার সুমন হাউজিং এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, রাত ১২টার দিকে ওই দম্পতি বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ২টার দিকে চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






