বাংলাদেশ

বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন নবনির্বাচিত স্পিকার

বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন নবনির্বাচিত স্পিকার

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নিরপেক্ষতার খাতিরে বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরতির পর স্পিকার হিসেবে শুরুতেই এই ঘোষণা দেন তিনি।

স্পিকার বলেন, রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে জাতীয় সংসদ।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পিকারের দিকে ইঙ্গিত করে বলেন, আজ থেকে আপনারা আর কোনো দলের নয়। আপনারা এই সংসদের স্পিকার।

বিরোধী দলের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, আজকের এই সংসদ চব্বিশের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা সংসদ। এই দেশের সংসদ ও সংসদীয় রাজনীতি খুব কম সময় কার্যকর ছিল। বেশিরভাগ সময়ে এই সংসদ ছিল ডামি সংসদ। যারা অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, তাদের অনেকেই সুবিচার করতে পারেননি। আপনি ইতোমধ্যে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এখন আপনি সকলের। আমাদের বিশ্বাস, আপনার কাছে সরকারি দল ও বিরোধী দল আলাদা কিছু হবে না।

বিষয়:ত্রয়োদশ জাতীয় সংসদ নবনির্বাচিত স্পিকার বিএনপি হাফিজ উদ্দিন আহমদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…