শপথ নিয়েছেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোছাঃ ডরথী রহমান

নব-নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাতীয় সংসদের ৩১৯ মহিলা আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোছাঃ ডরথী রহমান শপথ নিয়েছেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ তাকে সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে মোছাঃ ডরথী রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



