ক্রিকেট

ইংল্যান্ড সিরিজে ফিরলেন উইলিয়ামসন

নিউজিল্যান্ডের ক্রিকেটার উইলিয়ামসন মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

উইলিয়ামসন ক্রিকেটের জন্য প্রস্তুত, তিনি ক্যাপ ও সানগ্লাস পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বেশ লম্বা সময় ধরে চোটে দলে অনিয়মিত হয়ে পড়েছেন কেন উইলিয়ামসন। চোট কাটিয়ে আবারও কিউইদের টেস্ট দলে ফিরলেন টপঅর্ডার ব্যাটার। প্রথমবার নিউজিল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার নাথান স্মিথ।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড শুক্রবার ১৪ সদস্যের দল দিয়েছে। হাঁটুর চোটে নেই কাইল জেমিসন। ভারতে ১৫ উইকেট নেয়া এজাজ প্যাটেলও ডাক পাননি। পুনেতে ১৩ উইকেট শিকার করা বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার দ্বিতীয় ও তৃতীয় টেস্টের আগে দলে যোগ দেবেন।

২৮ নভেম্বর ক্রাইস্টচার্চে তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটি শুরু হবে। পরের দুই টেস্ট শুরু যথাক্রমে ৬ ও ১৪ ডিসেম্বর। সিরিজটি দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন টিম সাউদি। নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পেলে নিজেকে বিবেচনার জন্য রাখবেন সাউদি।

নিউজিল্যান্ড টেস্ট দল: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, উইল ও’রকে, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার (টেস্ট ২ ও ৩), নাথান স্মিথ, টিম সাউদি, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।

বিষয়:ইংল্যান্ড উইলিয়ামসন টিম সাউদি নিউজিল্যান্ড ল্যাথাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…