চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ রানে হারের পরদিন ৩ রানে জিতল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৭ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয়টিতে বৃহস্পতিবার রোভম্যান পাওয়েলের দলের সুযোগ ছিল এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের। তবে অকল্যান্ডে মিচেল স্যান্টনারদের কাছে ৩ রানে হেরে গেছে সফরকারী দল। সিরিজে ১-১ সমতা।

ইডেন পার্ক অকল্যান্ডে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ৮ উইকেটে ২০৪ রানে থামে উইন্ডিজ ইনিংস। ৩ রানের জয় পায় স্যান্টনারের দল। ম্যাচসেরা ১৯ বলে ফিফটি করা বাঁহাতি ব্যাটার মার্ক চ্যাপমান।

ঝড়ো ইনিংস খেলে ফিফটি করেছেন চ্যাপম্যান। ১৯ বলে ফিফটি তুলে নেয়ার সময় তার ৪টি করে ছক্কা ও চারের মার ছিল। ২৮ বলে ৭৮ রানের ইনিংস খেলে থামেন, ৬ চার ও ৭ ছক্কার মারে। ম্যাচে রানের রেকর্ড হয়েছে। দুদল মিলে ৪১১ রান করেছে, যা টি-টুয়েন্টিতে এ দুদলের সর্বোচ্চ মোট রানের রেকর্ড।

নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন টিম রবিনসন। ড্যারিল মিচেলের থেকে আসে ২৮ রান। ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ নেন ২ উইকেট। ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড একটি করে উইকেট নেন।

জবাবে উইন্ডিজের সর্বোচ্চ ৪৫ রান আনেন অধিনায়ক পাওয়েল। শেফার্ড করেন ৩৪ রান। ওপেনার আলিক অ্যাথানজের থেকে আসে ৩৩ রান। ৩টি করে উইকেট নেন ইশ সোধি ও মিচেল স্যান্টনার।

জ্যাকব ডাফি ও কাইল জেমিসন একটি করে উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজচ্যাপমাননিউজিল্যান্ডপাওয়েললিড স্পোর্টসশেফার্ডস্যান্টনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT