চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড ব্রিটজকের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান-নিউজিল্যান্ড-সাউথ আফ্রিকার মধ্যকার ত্রিদেশীয় সিরিজে কিউইদের বিপক্ষে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন প্রোটিয়া ওপেনার ম্যাথু ব্রিটজকে। অভিষেকে সেঞ্চুরিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের দেখা পেয়েছেন ডানহাতি তারকা। অভিষেকে সেঞ্চুরি করা সাউথ আফ্রিকার চতুর্থ ব্যাটার হলেন তিনি।

অভিষেকে আন্তর্জাতিক ওয়ানডেতে সেঞ্চুরি করা যেকোনো ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের (১৫০) রেকর্ডটি এখন ব্রিটজকের। ১৪৮ বলে ১৫০ করে ম্যাট হেনরির বলে আউট হয়েছেন উইকেটকিপার-ব্যাটার। তার সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৩০৪ রানের সংগ্রহ গড়েছে প্রোটিয়ারা।

অভিষেকে ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংসটি এতদিন ছিল ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি ওপেনার, ১৯৭৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ডেসমন্ড হেইন্সের। ১৯৭৮ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ করেছিলেন তিনি। প্রায় ৪৭ বছর পর হেইন্সের রেকর্ড ভেঙে দিলেন ব্রিটজকে।

অভিষেকে এখন তৃতীয় সর্বোচ্চ ১২৭ রানের রেকর্ড থাকল আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজের দখলে। ২০২১ সালে আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে যেটি করেছিলেন উইকেটকিপার-ব্যাটার তারকা।

ইতিহাস গড়ে ২৬ বর্ষী ব্রিটজকে বলেছেন, ‘এখানে সূর্য এখন ডোবেনি এবং আমি কিছুটা ক্লান্ত ছিলাম। আশা করছি আমরা জিতব। এটাই আমার মাথায় এখন ঘুরছে। পিচ কিছুটা চটচটে ছিল এবং উইল ওরাউর্ককে খেলা বেশ কঠিন মনে হচ্ছিল। চিন্তা করছিলাম যতক্ষণ মাঠে থাকা যায়।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৯২ রান তুলেছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ২৮ ও ডেভন কনওয়ে ৩৬ রানে ব্যাট করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডপাকিস্তানব্রিটজকেলাহোরলিড স্পোর্টসসাউথ আফ্রিকাহেইনস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT