চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচের সাথে সিরিজও হারল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেটাররা মাঠে হাঁটছেন, প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে টি-টুয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডেতে নেমেছিল পাকিস্তান। বড় ব্যবধানে ওয়ানডে সিরিজও হারল সফরকারীরা। পাকিস্তানকে দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা। ম্যাচসেরা হয়েছেন মিচেল হে।

হ্যামিল্টনের সেডান পার্কে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। সাতে নামা মিচেল হে’র অপরাজিত ৯৯ রানে ভর করে ২৯২ তুলেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে মোহাম্মদ আব্বাসের থেকে। ওপেনার নিক কেলী করেন ৩১ রান।

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে লড়াকু পুঁজি গড়ে কিউইরা। দুটি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম ও সুফিয়ান মুকিম। একটি করে উইকেট পান ফাহিম আশরাফ, আকিফ জাভেদ এবং হারিস রউফ।

জবাবে আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা বড় রান তুলতে ব্যর্থ হন। টপঅর্ডারের সেরা পাঁচ ব্যাটার সবমিলে তোলেন ১৯ রান। শেষদিকে পেসার ফাহিম ৭৩ এবং নাসিম শাহ ৫১ রান করলে সম্মানজনক হারে নেন পাকিস্তানকে, দলটি থামে ২০৮ রানে।

কিউই পেসার বেন সিয়ার্সের ৫ উইকেটের পর জ্যাকব ডাফি নেন ৩ উইকেট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিলো নিউজিল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরাফডাফিনাসিমনিউজিল্যান্ডপাকিস্তানলিড স্পোর্টসসিয়ার্সহে
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT