চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্দিষ্টভাবে একজনকে কৃতিত্ব দিতে চান না টাইগার অধিনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডেতে জয়ে অনবদ্য ভূমিকা রেখেছেন তানজিম হাসান সাকিব। বোলিংয়ে ৭ ওভারে দুই মেডেনসহ ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে হন টাইগারদের সফলতম। ম্যাচসেরা ক্রিকেটারের প্রশংসা করলেও কাউকে একক কৃতিত্ব দিতে চান না নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়ক পুরো বোলিং ইউনিটেরই অবদানকে তুলে ধরলেন।

তানজিম সাকিবের পাশাপাশি নতুল বলে জ্বলে ওঠা শরিফুল ইসলাম ৭ ওভারে ২২ রান দিয়ে নেন ৩ উইকেট। সৌম্য সরকারও ছিলেন উজ্জ্বল, ৬ ওভারে এক মেডেনসহ ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট পকেটে পুরেন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘যাকে যখন বোলিংয়ে এনেছি সবাই সবার দায়িত্বটা পালন করেছে। মাঝখানে শরিফুল এসে যখন সেকেন্ড স্পেলে দুইটা ব্রেক থ্রু দিয়েছে, ওইটা অবশ্যই মোমেন্টামটা আমাদের দিকে দিয়েছে। কিন্তু আমি নির্দিষ্টভাবে একজনকে কৃতিত্বটা দিতে চাই না। আমার মনে হয় প্রত্যেকেটা বোলারই দায়িত্ব নিয়ে বোলিং করেছে। আমরা যে পরিকল্পনা করেছিলাম, ওই অনুযায়ী বল করেছে।’

‘তানজিম দুর্দান্ত ছিল। মাত্র ২-৩টা ম্যাচ খেলেছে। বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। তার ওয়ার্ক এথিক , প্রস্তুতি খুবই ভালো। আমি কোনো আলাদা খেলোয়াড়কে নিয়ে কথা বলতে চাই না। পুরা বোলিং ইউনিটটা আজকে ভালো বল করেছে। তাদের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করি। কারণ তারা এ ধরনের কন্ডিশনে আরও ভালো বোলিং আমরা করতে পারে। আমার কাছে ব্যক্তিগতভাবে এমনটাই মনে হয়।’

‘বোলাররাও এটা নিয়ে চিন্তা করছে যে তারা কীভাবে আরও উন্নতি করতে পারে। এই ম্যাচে সেটা করতে পেরেছে। সামনে টি-টুয়েন্টি সিরিজ আছে। যদি ভালো করতে হয়, ভালো দল যদি আমরা হতে চাই, তাহলে এই পারফরম্যান্সগুলো ধারাবাহিকভাবে করতে হবে।’

ম্যাচসেরার পুরস্কার হাতে তানজিম সাকিব বলেছিলেন, উইকেট সত্যিই আমাকে সাহায্য করেছে। পেস বোলারদের জন্য সত্যিই ঈশ্বর ছিলেন। পেস বোলারদের জন্য উইকেট দারুণ ছিল। তার সেই কথার সঙ্গেই যেন সুর মিলালেন লাল-সবুজের দলের ভারপ্রাপ্ত অধিনায়ক।

Reneta

‘সকালে উইকেটে পেস বোলারদের জন্য অনেক সহায়তা ছিল। কত লম্বা সময় পেস বোলিং আক্রমণটা চালু রাখতে পারি, আমি সেই চেষ্টা করেছি। আজকে উইকেটের কন্ডিশন্টা একটু ভিন্ন ছিল বলেই আমার মনে হয়েছে। উইকেটে একটু ময়েশ্চারও ছিল। ওইটাই কাজে লাগানোর চেষ্টা করেছি।’

‘আমার মনে হয় টসটা জিতে খুব ভালোই হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, বোলাররা কতক্ষণ লম্বা সময় ধরে ভালো জায়গায় বল করতে পারে। এটা করতে পেরেছে দেখেই এমন অল্প রানে ওদের অলআউট করতে পেরেছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টসনিউজিল্যান্ডনেপিয়ারবাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডেবাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপি-বিএনপি উত্তেজনায় চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা

মে ১৮, ২০২৬

আনচেলত্তির ডাক মিলবে, নাকি ব্রাজিলের ‘সমর্থক’ হয়ে থাকবেন নেইমার?

মে ১৮, ২০২৬

ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে মেডিকেল ও ডেন্টাল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নের্তৃবৃন্দের শোক

মে ১৮, ২০২৬

৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT