প্রবাস সংবাদ

২ বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে উত্তাল নিউইয়র্ক

নিউইয়র্কে বাংলাদেশিদের প্রতিবাদে হাজারো মানুষ একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে উত্তাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাবুল মিয়া (৫৫) এবং আবু ইউসুফ (৪০) নামের দুই প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় উত্তাল নায়াগ্রা ফলসখ্যাত বাফেলো শহর। নিহতের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা।

রোববার ২৮ এপ্রিল স্থানীয় সময় দুপুর ২টায় ফিলমোর এভিনিউ’র বাফেলো মুসলিম সেন্টারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন বাফেলো সিটি মেয়র ব্রাউন এবং পুলিশ কমিশনার জোসেফ এ গ্রামাগলিয়া। তারা এই হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন। এছাড়া অপরাধীদের উপযুক্ত বিচার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

ঘটনার একদিন পর সন্দেহভাজন বন্দুকধারী দুর্বৃত্তের ছবি প্রকাশ করলেও তার নাম পরিচয় জানাতে পারেনি বাফেলো পুলিশ। অপরাধীকে ধরতে ৭ হাজার ৫০০ ডলারের পুরস্কার ঘোষণা করেছে নিরাপত্তা বাহিনী।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…