চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দা কনস্যুলেটে বর্ষবরণ উৎসব উদযাপন

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১:৪৪ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৬
প্রবাস সংবাদ
A A

“এসো হে বৈশাখ, এসো এসো”—আবহমান বাংলার এই চিরচেনা সুরে সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করেছেন বাংলা নববর্ষ ১৪৩৩। জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসীদের মাঝে ছিল উৎসাহ ও আনন্দের আমেজ।

মরুময় দেশে কঠোর পরিশ্রমের ব্যস্ত জীবনের মাঝেও উৎসবই প্রবাসীদের প্রাণের খোরাক। তাই বছর ঘুরে আসা বাঙালির এই প্রাণের উৎসবকে ঘিরে প্রবাসীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণিল অনুষ্ঠানটি সব ভেদাভেদ ভুলে প্রবাসীদের এক মিলনমেলায় পরিণত হয়।

স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরে তিনি ও কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা মেলায় অংশগ্রহণকারী স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রবাসীদের মাঝে তুলে ধরতে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় খাবারের মেলা এবং নানা আয়োজন।

কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবার প্রাণবন্ত উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও প্রবাসী শিল্পীরা।

Reneta

দীর্ঘদিন পর এমন আয়োজন পেয়ে প্রবাসীদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। ইসরাত, ইমরান, আকিলা ও সেলিমের গানের তালে নেচে-গেয়ে অনেকেই ফিরে যান শৈশবের সেই স্মৃতিময় দিনগুলোতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেদ্দাপ্রবাসীবর্ষবরণ উৎসবসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬

শিরোপা জয়ের ব্যাপারে ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশের অন্যতম সেরা নাঈম

জুলাই ২৮, ২০২৬

জুলাই ২৪: গণ‌অভ্যুত্থান স্মরণে-আমার প্রতিরোধের আগুন

জুলাই ২৮, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত: ভারপ্রাপ্ত স্পিকার

জুলাই ২৮, ২০২৬

সাউথ আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশীর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT