বিনোদন

‘নতুন বউ’ নির্মাতা আবদুল লতিফ বাচ্চু আর নেই

‘নতুন বউ’ নির্মাতা আবদুল লতিফ বাচ্চু আর নেই
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলচ্চিত্র নির্মাতা ও গুণী চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু (৮৪) আর নেই৷ রবিবার দুপুর ১২টার দিকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চলচ্চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা চ্যানেল আই অনলাইনকে তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, গতকাল বিকেলেও তার সাথে আমার ফোনে কথা হয়েছে। আজ দুপুর ১২:০০ টায় খবর পাই তিনি আর নেই।

কবিরুল ইসলাম রানা আরো জানান, কয়েক মাস আগে তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে অ্যারাম্বুলেন্স থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন।

আব্দুল লতিফ বাচ্চু ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগতভাবে তিনি তিন ছেলেন জনক। তারা সকলেই আমেরিকা প্রবাসী।

বিষয়:আবদুল লতিফ বাচ্চু চলচ্চিত্র নির্মাতা নতুন বউ নির্মাতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…