বিনোদন

যে কারণে অপূর্ব’র কাছে সিরিজটি স্পেশাল

১৭ ফেব্রুয়ারি হইচইয়ে আসছে ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’

অপূর্বের সিরিজের জন্য বিশেষ ছবি, যেখানে বিভিন্ন চরিত্রের ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য অপূর্বের সিরিজের বিভিন্ন চরিত্রের ছবি, যা সিরিজের গুরুত্ব ও বৈচিত্র্য তুলে ধরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টিভি থেকে সিনেমার পর্দা, এবার ওয়েব সিরিজে তারকা অভিনেতা অপূর্ব! ভারতীয় প্লাটফর্ম হইচইয়ের সাথেও প্রথমবার। সব মিলিয়ে আসন্ন কাজটি অপূর্ব’র জন্য খুবই বিশেষ।

তারউপর শোনা যাচ্ছে, আসন্ন ওয়েব সিরিজটি নব্বই দশকের বাংলা ছবির সুপারস্টার প্রয়াত সালমান শাহ’র হত্যা রহস্য নিয়ে! যার নাম ‘বুকের মধ্যে আগুন’। সিরিজটি নিয়ে ভীষণ উত্তেজিত অপূর্ব। এ বিষয়ে অপূর্ব’র ভাষ্য, ‘হইচইয়ের সাথে এটি আমার প্রথম কাজ, তাই এটি খুবই স্পেশাল।’

‘বুকের মধ্যে আগুন’ এ অভিনয় প্রসঙ্গে অপূর্ব আরও বলেন, প্রিপারেশনের জন্য শুধু আমার স্ক্রিপ্টটাই যথেষ্ট ছিলো। স্ক্রিপ্ট এবং ডিরেক্টরের গাইডলাইন। একেক অ্যাপিসোডে এক ধরনের চমক রয়েছে।

এরইমধ্যে সিরিজটির স্ট্রিমিং তারিখও জানিয়েছে হইচই। আগামি ১৭ ফেব্রুয়ারি দর্শক এটি দেখতে পারবেন।

বাংলাদেশের একজন সুপারস্টার নায়ক। যিনি স্টাইলিশ আইকন। রঙিন দুনিয়ায় যখন তার জনপ্রিয়তা তুঙ্গে, তখন তার হঠাৎ মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। এতে সুপারস্টারের স্টারডম যেন এক নিমিষেই আকাশ থেকে মাটি পড়ে যায়! দেশের আনাচে-কানাচেতে যার লক্ষ লক্ষ ভক্ত, সেই সুপারস্টার এত তারকাখ্যাতির মধ্যেও কেন আত্মহত্যা করলেন?

সত্যিই কি আত্মহত্যা নাকি অন্যকিছু? অজানা রহস্যে মোড়ানো এই কেসের জট খুলবেন এসপি গোলাম মামুন ওরফে অভিনেতা অপূর্ব! এমন গল্প নিয়ে সিরিজটি নির্মাণ করেন ‘ন ডরাই’-খ্যাত নির্মাতা তানিম রহমান অংশু।

বাংলাদেশের মানুষের কাছে অতি চিরচেনা এই গল্পটি নব্বই দশকের প্রয়াত সুপারস্টার সালমান শাহ-এর। তাহলে তারই মৃত্যু রহস্যের গল্পটি এবার উঠে আসছে এই ওয়েব সিরিজে? এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা আগেই জানিয়েছেন, ‘জিনিসটা দেখতে হয়তো একইরকম লাগবে কিন্তু এটি একটি ফিকশন। তার (সালমান শাহ) সাথে হয়তো কিছুটা মিলে যাবে কিন্তু এটি তার ঘটনা নয়।’

অংশু বলেন, ‘বুকের মধ্যে আগুন’ দেখার পর কেউ মিল খুঁজে পেলে যে যার মতো করে ব্যাখ্যা করবে। সেটাই আনন্দদায়ক হবে। আমি এবং নির্মাণ সংশ্লিষ্টদের জায়গা থেকে বলবো, এই গল্প থেকে যদি কেউ অন্য ঘটনার মিল খুঁজে পায়, এটা একান্তই তার ভাবনা।

‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে অপূর্ব ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, গাজী রাকায়েত, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, ইয়াশ রোহান, তমা মির্জা, শাহনাজ সুমি, তানভীর প্রমুখ।

বিষয়:ইয়াশ রোহান ওয়েব সিরিজ গাজী রাকায়েত তমা মির্জা তানভীর তানিম রহমান অংশু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…