চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার একসঙ্গে প্রীতম-তিশা, সঙ্গে সেই পারসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
প্রীতম, তিশা ও পারসা একসঙ্গে ছবি, প্রথমবারের মতো একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসা আর মায়ায় জড়ানো এক গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে চরকি অরিজিনাল ফিল্ম ‘ঘুমপরী’। ওয়েব ফিল্মটিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম চরকির সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী।

চরকি অরিজিনাল ‘কাছের মানুষ দূরে থুইয়া’–এর তুমুল জনপ্রিয়তার পর দর্শকদের আবারও ভালোবাসায় বাঁধতে যাচ্ছেন প্রীতম হাসান। ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে যুগল হিসেবে দেখা যাবে প্রীতম–তিশাকে। চমকের এখানেই শেষ নয়। জুলাই–আগস্টের আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া পারসা মাহজাবীন আছেন ‘ঘুমপরীর’ ওয়েব ফিল্মে।

এদেরকে নিয়ে চরকি অরিজিনালটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। নির্মাতা হিসেবে ‘ঘুমপরী’ হতে যাচ্ছে চরকির সঙ্গে তার প্রথম কাজ। ১০ ডিসেম্বর বিকেলে চরকির অফিসে হয় ওয়েব ফিল্মটির চুক্তি স্বাক্ষর। এ সময় উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী তানজিন তিশা, প্রীতম হাসান, পারসা মাহজাবীর ও নির্মাতা জাহিদ প্রীতম। চরকির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি।

এর আগেও চরকির সঙ্গে কাজ করার কথা ছিল তানজিন তিশার। কিন্তু ‘ঘুমপরী’কে অভিনেত্রী বেছে নিয়েছেন গল্পের কারণে। তানজিন তিশা বলেন, গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন। এই গল্প দিয়ে চরকির সঙ্গে কাজ শুরু না করলে আমার বোকামি হবে বলে মনে হয়। তাই কাজটিতে যুক্ত হয়েছি। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।

ওয়েব ফিল্মটির অভিনেতা ও পরিচালক– দুজনের নামই প্রীতম। অভিনেতা প্রীতম হাসান জানান, তাদের নাম এক হলেও বানানে পার্থক্য আছে। প্রীতম হাসান বলেন, খুব সুন্দর গল্পের কাজ এটি। এরই মধ্যে নির্মাতা দর্শকদের সুন্দর সুন্দর অনেক কাজ উপহার দিয়েছেন। আশা করছি ‘ঘুমপরী’ দর্শকদের আরও ভালো লাগবে।

যাদেরকে এতদিন পর্দায় দেখে দূর থেকেই পছন্দ করতেন, তাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন পারসা মাহজাবীন। প্রথমবারের মতো তিনি অভিনয় করছেন কোনো ওয়েব ফিল্মে। স্বাভাবিকভাবেই খুব উচ্ছ্বিসত তিনি। বলেন, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। যাদের পছন্দ করি, তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। চরকির সঙ্গেও কাজ করার ইচ্ছা ছিল, সেটাও পূরণ হলো। সব মিলিয়ে আমি খুব খুশি এবং আশাবাদী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েব ফিল্মচরকিতানজিন তিশাপারসা মাহজাবীনপ্রীতম হাসানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সর্বত্র আলোচনায় ‘মুসাফির ক্যাফে’, কী আছে এই সিরিজে?

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আমদানি-বিপণনে নতুন নীতিমালা আনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

মায়ের অভাবের সংসার: সন্তানের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিক্রি করলেন মাথার চুল

আগস্ট ৮, ২০২৬

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT