চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন গান নিয়ে বানভাসি মানুষের পাশে মনির খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২১, জুন ২০২২
বিনোদন
A A

সিলেট অঞ্চলের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। তিনি তার ফ্যান পেজে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, নতুন গান থেকে প্রাপ্ত সব অর্থ দেবেন বানভাসি মানুষের।

মনির খান তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে গোটা সিলেট বিভাগ আজ পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবন যাপন করছে। বানভাসি মানুষের স্পর্শকাতর এই দৃশ্য বিভিন্ন মাধ্যমে দেখে আমার হৃদয়ে ভীষণভাবে নাড়া দিয়েছে। আমি অত্যন্ত আবেগাপ্লুত ও মর্মাহত হয়েছি। দেশের নেতৃস্থানীয় অনেকেই বানভাসি এই মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি একজন সংগীতশিল্পী হিসেবে তার সামান্য অংশীদার হতে চাই।’

বেশ কয় বছর ধরে মনির খান তার নিজস্ব ইউটিউব চ্যানেলে নিজের গানগুলো প্রকাশ করেন। মঙ্গলবার বিকেল পাঁচটায় তার গাওয়া ‘দুঃখ রাখার জায়গা’ শিরোনামে একটি গান প্রকাশিত হওয়ার কথা থাকলেও সেটা একটু দেরী হবে বলে জানিয়েছেন মনির খান। গানটির কথা ও সুর মিল্টন খন্দকারের।

মনির খান স্ট্যাটাসে লেখেন, ‘গানটি থেকে প্রাপ্ত অর্থ সিলেটে বানভাসি মানুষের কল্যাণে প্রদান করা হবে। আমি নিজে সিলেটে পানিবন্দি মানুষের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করব। সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয় অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ বলে। তবে পর্যাপ্ত অর্থ থাকলেও তা সব সময় যথাযথ কাজে আসে না, খাবার ও বিশুদ্ধ পানির সংকট সে কথাই আজ জানান দিচ্ছে।’

সিলেট বিভাগের বেশির ভাগ এখনো বন্যাকবলিত। এসব অঞ্চলের মানুষের জনদুর্ভোগ চরমে। এসব বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিনোদনজগতের তারকারাও। তহবিল গঠন ও সহায়তায় এগিয়ে এসেছেন শাকিব খান, জয়া আহসান, আসিফ আকবর, তাহসান খান, লিংকন, মাসুদ হাসান উজ্জ্বল, অপূর্ব, সাইমন সাদিক, বাপ্পী চৌধুরী, মেহজাবীন, আফরান নিশো প্রমুখ। তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। ভক্তদের কাছে অর্থসহায়তা পাঠানোর মুঠোফোন নম্বর দিয়ে দুর্গত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানবানভাসিমনির খানলিড বিনোদনসিনেমার গান
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT