বিনোদন

প্রশংসায় ভাসছে যে গান, সজল-প্রীতির রসায়নে মুগ্ধতা

‘১৯৭১ সেইসব দিন’ এর ‘যাচ্ছো কোথায়’ শিরোনামের গানটি দর্শকশ্রোতাদের প্রশংসায় ভাসছে

সজল ও প্রীতির রসায়নে মুগ্ধতা, বাংলা নাটকীয় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সজল ও প্রীতি নাটকীয় পোশাকে একসঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে, প্রেমের আবেগ প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইদানিং প্রাণ ফিরেছে সিনেমার গানে! সাম্প্রতিক সুপারহিট হওয়া সিনেমা ‘পরাণ’ ও ‘হাওয়া’র গান মুখে ফিরেছে মানুষের মুখে মুখে! গেল ঈদুল আযহায় আলোচিত ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’ ও ‘প্রহেলিকা’র গানগুলোও মনে ধরেছে শ্রোতা দর্শকের! বিশেষ করে ‘প্রিয়তমা’ ও ‘ঈশ্বর’ গান দুটিতো তুমুল সাড়া ফেলেছে! এরমধ্যে মুক্তি প্রতীক্ষিত ‘১৯৭১ সেইসব দিন’র একটি গান দর্শকশ্রোতাদের প্রশংসায় ভাসছে!

হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেইসব দিন’ ছবিটি মুক্ত পাচ্ছে আগস্টের ১৮ তারিখে। তার আগে বৃহস্পতিবার (২০ জুলাই) প্রকাশিত হল ছবির গান ‘যাচ্ছো কোথায়’। কামরুজ্জামান রনি ও ইসরাত অ্যানির কণ্ঠের এই গানটিও বেশ সাড়া ফেলেছে। গানের কথা লিখেছেন হৃদি হক।

গানে পাত্র-পাত্রী হিসেবে আছেন সজল নূর ও সানজিদা প্রীতি। বঙ্গ’র ইউটিউব চ্যানেল ও জাজ মাল্টিমিডিয়ার ফেসবুকে গানটি উন্মোচনের পর পরই লুফে নেন রুচিশীল দর্শক শ্রোতারা। গানটির কোরিওগ্রাফি করেছেন অভিনেতা লিটু আনাম।

গান দেখে শত শত মানুষ ইতিবাচক মন্তব্য করেছেন। সত্তর দশকের সাজে সজল ও প্রীতির রসায়ন নিয়েও মুগ্ধ অনেকে। শামস মীর নামের একজন লিখেছেন,‘অনেক দিন পর এতো সুন্দর একটা গান শুনলাম। মনমুগ্ধকর। প্রতিটা সিন, কালার অসম্ভব সুন্দর। এগিয়ে যাক বাংলা সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’ নিয়ে।

পাপরিকা নামের একজন লিখেছেন, ‘এতো মিষ্টি একটা গান হয়েছে। আর কী মিষ্টি কণ্ঠ মেয়েটার! প্রাণ ভরে গেছে শুনে।’ মামুন শেখ লিখেছেন, ‘গানের কথা, সুর, অভিনয় ও সম্পাদনা খুবই সুন্দর। আশা করি ছবিটাও অনেক সুন্দর হবে। জিনিয়া রহমান নামের একজন লিখেছেন,‘অনেক মিষ্টি একটা গান। নিজের টিন এইজ লাইফের কথা মনে পরে গেল।’ নাঈম হাবিব লিখেছেন,‘ভালো লাগলো। সুন্দর গান, পরিণত ও নান্দনিক সিনেমাটোগ্রাফি। জয় হোক বাংলাদেশের সিনেমা।’

সজল প্রীতি ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন জাহান, লিটু আনাম, সাজু খাদেম সহ অনেকে।

বিষয়:গান জয়ন্ত চট্টোপাধ্যায় তারিন জাহান প্রাণ ফেরদৌস মামুনুর রশীদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…