বিনোদন

নিজের লেখা নতুন গান নিয়ে আসছেন সেরাকণ্ঠের দোলা

সেরাকণ্ঠের দোলা নতুন গান নিয়ে আসছেন, গানের মঞ্চে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরাকণ্ঠের দোলা নতুন গানের জন্য পারফর্ম করছেন, সবুজ প্রকৃতির পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০১৭ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিতি পান আছিয়া ইসলাম দোলা। এরপর কেটে গেছে প্রায় অর্ধযুগ! এরমধ্যে নিজের গায়কী দিয়ে সংগীতাঙ্গনে দারুণ অবস্থান তৈরি করেছেন।

ঈদ ও নববর্ষ ঘিরে আসছে দোলার নতুন গান। শিরোনাম ‘ভালোবেসে নিঃস্ব’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথাও দোলার নিজের। আনোয়ার হোসেন সুইটের প্রযোজনায় নতুন এই গানটির সংগীতায়োজন করেছেন রাজীব হোসেন, এবং গান ভিডিওটি নির্মাণ করেন রাজ বিশ্বাস।

সংগীতশিল্পী দোলা জানান, শনিবার (১৩ এপ্রিল) দুপুর ৩টায় তার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি উন্মোচিত হবে।

সেরাকণ্ঠের দোলা ব্যান্ডের সদস্যরা গানের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ গানটি নিয়ে উচ্ছ্বসিত দোলা জানান, বছর তিনেক আগে গানটি তিনি লিখেছিলেন। গানটি রেকর্ড সম্পন্ন হওয়ার আগেই একাধিকবার স্টেজেও গেয়েছেন। সংগীতায়োজনের পর হৃদয়ের খুব কাছের এই গানটি দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস চ্যানেল আই সেরাকণ্ঠের এই শিল্পীর।

এরআগেও বেশ কয়েকটি মৌলিক গান গেয়ে সংগীতপ্রেমীদের দৃষ্টি কাড়েন দোলা। নিয়মিত স্টেজ শো’তেও দেখা যায় তাকে।

বিষয়:গান চ্যানেল আই দোলা সেরাকণ্ঠ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…