চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসীর বুকফাটা আর্তি নিয়ে বাউলার নতুন গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

মাটির গন্ধ, নদীর ঢেউ আর মায়ের মুখ—এই তিনের টানেই বেঁচে থাকে বাঙালির হৃদয়। সেই হৃদয়ের গভীরতম আর্তি, অদেখা অশ্রু আর না-বলা কথার সুর নিয়েই বাংলা লোকগানের দল ‘বাউলা’ নিয়ে এলো তাদের নতুন গান ‘বিদেশ আমার ভাল্লাগেনা মা’।

দেশে ও বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য ভক্ত-শ্রোতার ভালোবাসায় সিক্ত ‘বাউলা’। দলটি জানায়, দীর্ঘদিন ধরে প্রবাসী ভক্তদের অনুরোধ ছিল তাদের মনের কথা, তাদের না বলা অনুভূতি যেন একটি গানে ধরা পড়ে। সেই আবেগ, সেই অপেক্ষা ও দুই বছরের নিরন্তর ভাবনা-চিন্তার ফসল এই গান।

গানটি নিয়ে জানানো হয়, ‘বিদেশ আমার ভাল্লাগেনা মা’ কেবল একটি গান নয়; এটি প্রবাস জীবনের নিঃসঙ্গ সন্ধ্যা, ভিডিও কলে মায়ের মুখ দেখে চুপচাপ চোখ মুছে নেওয়া এক সন্তানের গল্প। এটি ব্যস্ত নগরীর কোলাহলে দাঁড়িয়ে গ্রামের শিউলি-ঝরা ভোরকে মনে করার আকুতি। গানটির কথা লিখেছেন ও সুরারোপ করেছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সাইফুল ইসলাম মান্নু। তার কথায় ধরা পড়েছে প্রবাস জীবনের টানাপোড়েন, আর সুরে মিলেছে লোকজ আবেগের গভীরতা।

Banglabid

গানটির প্রধান কণ্ঠ দিয়েছেন ‘বাউলা’ ব্যান্ডের অধিকর্তা প্রকাশ আর্টিস্ট। তার কণ্ঠে ভেসে ওঠে এক অভিমানী সন্তানের আর্তি “মা, বিদেশ আমার ভাল্লাগেনা।” সংগীতে ছিলেন একদল দক্ষ শিল্পী- হারমোনিয়ামে রবিন সরকার, ঢোলে মাসুম ও সাঈদ আহম্মেদ, বাঁশিতে আশিকুল, গিটারে ইকে মজুমদার ইস্তি, বেইজ গিটারে অনুপ এবং পারকাশনে সোহেল। সংগীতায়োজন করেছেন রবিন সরকার ও ইকে মজুমদার ইস্তি। চিত্র পরিচালনায় ছিলেন রাইসুল ইসলাম অনিক, যিনি গানের আবেগকে দৃশ্যপটে রূপ দিয়েছেন মমতা ও মাটির রঙে।

প্রকাশ আর্টিস্ট বলেন, “এই গানটিতে আমরা প্রবাসীদের মনের ভেতরের না বলা কথাগুলো সুরে সুরে প্রকাশের চেষ্টা করেছি। প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির চালিকা শক্তি। তারা বিদেশে হাড়ভাঙা পরিশ্রম করে দেশের জন্য অর্থ পাঠান। তাদের শ্রমে উপকৃত হয় দেশ, উপকৃত হয় পরিবার ও সমাজ। কিন্তু তাদের বুকের ভেতর জমে থাকা কষ্ট, নিঃসঙ্গতা আর মায়ের জন্য আকুলতা—সেই গল্প আমরা কতটুকু জানি? সেই অদেখা অনুভূতির ভাষাই আমরা এই গানে তুলে ধরেছি।”

বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। প্রকাশের পরপরই দেশ-বিদেশের শ্রোতাদের মাঝে প্রশংসা পেতে শুরু করেছে গানটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানপ্রবাসবাউলাসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরাজ-হাসানের ৫-৩, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে র‍্যাগিং: ববি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ২০

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT