বিনোদন

অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠার গল্প আছে যে গানে

নাট্যশিল্পের দৃশ্য, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠার গল্প. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি নাট্যপ্রদর্শনীতে অভিনেতা-অভিনেত্রীরা দৃশ্যের মধ্যে অভিনয় করছেন, একটি ছোট মেয়েও অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বড় আয়োজনে আসছে ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে রচিত গান ‘জেগেছে বাংলাদেশ’। তবে গানটিতে শুধু চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন নয়, পরম্পরায় স্থান পেয়েছে বহু ঐতিহাসিক ঘটনাও!

‘জেগেছে বাংলাদেশ’ গানটি রচনা করেছেন ফাহিম আল ইসহাক চৌধুরী। মিউজিক করেছেন আহমেদ হুমায়ুন আর গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন রুবেল খন্দকার।

নৃত্যশিল্পীরা সুন্দর পোশাকে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ ফিহা মাল্টিমিডিয়া’র প্রযোজনায় গানটির ভিডিওচিত্র নির্র্মাণে রয়েছেন গুনী নির্মাতা উজ্জ্বল রহমান। ডিওপি রয়েছেন দৃশ্য কারিগর সাহিল রনি। কোরিওগ্রাফিতে আসাদ খান ও তার দল।

নাট্যশিল্পের দৃশ্য, একজন ব্যক্তি রাজসিক আসনে বসে, চারপাশে নারীরা দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ গানটির নির্মাণ নিয়ে নির্মাতা উজ্জ্বল রহমান বলেন, ‘আমরা ভিডিওতে অনেক কিছু বলার চেষ্টা করেছি। ১৯৪৭ থেকে ২০২৪, সাধারণ মানুষ আসলে কতভাবে বন্দী সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি।’

অন্যদিকে গানটির রচয়িতা ফাহিম আল চৌধুরী বলেন, ‘এই গানে সাধারণ মানুষের কথা আছে। বাংলাদেশের সাধারণ মানুষের বার বার অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠার গল্প আছে। প্রবাসী জীবনেও দেশের জন্য যে তীব্র ভালবাসা তার প্রকাশ আছে।’

নাট্যশিল্পীদের মহড়া ও প্রস্তুতি, বাংলাদেশি নাট্যদলের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ খুব শিগগির অনলাইন প্লাটফর্ম থেকে শ্রোতা দর্শকরা গানটি শুনতে ও দেখতে পারবেন বলে জানান উজ্জ্বল রহমান।

বিষয়:আন্দোলন গান ছাত্র-জনতার আন্দোলন বাংলাদেশ মিউজিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…