চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ধারাবাহিকে চিরকুমার, প্রধান চরিত্রে মারজুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২২
বিনোদন
A A

২০০৮ সালে ভালোবাসা দিবস উপলক্ষে এনটিভিতে প্রচার হয়েছিল টেলিছবি ‘চিরকুমার সংঘ’। দীর্ঘ ১৪ বছর পর এবার এই টেলিছবির গল্প নিয়ে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক ‘চিরকুমার’।

এনটিভির জন্যই নাটকটি নির্মাণ করছেন তুহিন হোসেন। এটি এই নির্মাতার প্রথম ধারাবাহিক। নাটকটি লিখছেন গোলাম রাব্বানী।

নাটকটিতে নতুন এক চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল। তিনি চিরকুমার সংঘের প্রধান। যার নাম চিকু ভাগ্যবান। প্রতিটি মানুষই মনে মনে চিরকুমার, কেউ স্বীকার করে কেউ করে না। এই দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে তার সংঘ। চিরকুমারদের জীবনের মজার মজার সব ঘটনা, ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকটির গল্প।

নাটকটির নাট্যকার গোলাম রাব্বানী বলেন, ভিউ কালচারের এই যুগে ধারাবাহিকের গল্প লেখা একটু চ্যালেঞ্জিং বটে। আমার নির্মাতা তুহিন হোসেন আর আমি শুরু থেকেই দর্শকের পয়েন্ট অব ভিউ থেকে গল্পটা দেখার চেষ্টা করেছি। এটুকু বলতে পারি কিছু একটা করার চেষ্টা আমরা করছি।

পরিচালক তুহিন হোসেন বলেন, প্রথম সিরিয়াল বলে কথা। তাই শুরু থেকে আমি গল্প নির্বাচনে অনেক সময় নিয়েছি। এমন একটা গল্প চাচ্ছিলাম যেটা বর্তমান সময়ের দর্শক এবং আমার যারা রেগুলার দর্শক একটু ক্ল্যাসিক পছন্দ করেন দুটোর সম্বনয়ে কিছু একটা করা। গোলাম রাব্বানীর সঙ্গে বারবার বসে আমরা একটা জায়গায় আসতে পেরেছি। সেখান থেকেই চিরকুমার। আমার মনে হয় কাজটি পছন্দ করবে মানুষ। কারণ শিল্পী কলাকুশলীসহ টিমের সবাই কাজটি পছন্দ করছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, আরশ খান, ফারিয়া শাহরিন, বাপ্পী আশরাফ, শরাফ আহমেদ জীবন, নাইমা আলম মাহা, অনিক, শহীদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদার, পাভেল প্রমুখ।

Reneta

ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে বর্তমানে। ২ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে চারদিন করে নাটকটি এনটিভিতে প্রচার হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিকআরশ খানপংকজ মজুমদারপাভেলফারিয়া শাহরিনবাপ্পী আশরাফশরাফ আহমেদ জীবনশহীদুল্লাহ সবুজসালাহউদ্দিন লাভলু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুন ৭, ২০২৬

ইরাককে বিশ্বকাপে তোলা আয়মানকে মার্কিন ইমিগ্রেশনে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালে মৃত নবজাতকের প্রতিটি পরিবার পাবে ৮০ লাখ ক্ষতিপূরণ

জুন ৭, ২০২৬

জেদ্দায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জুন ৭, ২০২৬

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT