অর্থনীতি

রমজানে ব্যাংকিং লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী দৃশ্য, ব্যাংকের ভবন ও লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী দৃশ্য, ব্যাংকের ভবন ও লোগো দেখা যাচ্ছে, যা ব্যাংকের অফিসের মূল প্রবেশদ্বার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে ব্যাংকিং লেনদেন চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। 

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে:  সকাল ৯:৩০ ঘটিকা হতে অপরাহ্ণ ৪:০০ ঘটিকা পর্যন্ত (দুপুর ১:১৫ ঘটিকা হতে ১:৩০ ঘটিকা পর্যন্ত যোহরের নামাজের বিরতিসহ) ব্যাংক খোলা থাকবে। এর মধ্যে লেনদেন চলবে সকাল ৯:৩০ ঘটিকা হতে অপরাহ্ণ ২:৩০ ঘটিকা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এছাড়াও বলা হয়েছে: যোহরের নামাজের জন্য দুপুর ১:১৫ ঘটিকা হতে ১:৩০ ঘটিকা পর্যন্ত বিরতি নির্ধারণ করা হলেও রমজান-পূর্ব সময়ের ন্যায় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে। পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে।

বিষয়:বাংলাদেশ ব্যাংক রমজান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…