চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুড়ঙ্গ’র নতুন রেকর্ড!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৩
বিনোদন
A A

গেল ঈদে মুক্তি পাওয়া তুমুল আলোচিত দুই ছবির একটি ‘সুড়ঙ্গ’। মুক্তির দুই মাস পরেও রায়হান রাফী পরিচালিত আফরান নিশো অভিনীত সিনেমাটি নিয়ে রয়েছে দর্শকের আগ্রহ! গেল বৃহস্পতিবার ছবিটি স্ট্রিমিং হয়েছে ওটিটি প্লাটফর্ম চরকিতে! আর সেখানে স্ট্রিমিংয়ের তিন দিনেই করেছে নতুন রেকর্ড!

চরকির বরাতে জানা গেছে, তাদের প্লাটফর্মে ‘সুড়ঙ্গ’ স্ট্রিমিংয়ের ৭২ ঘণ্টার মধ্যে ১ কোটি মিনিট দেখা হয়েছে। এরআগে এই রেকর্ডটি ছিলো শিহাব শাহীনের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ এর দখলে! তবে শিহাব শাহীনের সিরিজটি এই মাইলফলক স্পর্শ করতে সময় নিয়েছিলো ১০০ ঘণ্টা!

বড় পর্দায় দারুণ ব্যবসার পরেও সিনেমাটি নিয়ে ওটিটির দর্শকের এমন আগ্রহে আপ্লুত ‘সুড়ঙ্গ’ নির্মাণের সঙ্গে জড়িতরা। তারা বলছেন, কন্টেন্ট ভালো হলে সিনেমা হল এবং ওটিটি- দুই জায়গাতেই চলবে; তার অন্যতম উদাহরণ সুড়ঙ্গ!

চরকিতে এমন রেকর্ডকে বিস্ময়কর বলেও মনে করেন ছবি সংশ্লিষ্টরা। বলছেন, আগের রেকর্ডধারী ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ একটি সিরিজ, সেটার দৈর্ঘ্য ২০৭ মিনিট। অন্যদিকে ‘সুড়ঙ্গ’র দৈর্ঘ্য ১৫৭ মিনিট। সিনেমা হয়েও সেই রেকর্ড ভেঙে দিয়েছে। যেটা বিস্ময়কর!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশিহাব শাহীনসিনেমাসুড়ঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT