আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সেপ্টেম্বরে জাতীয় সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। তবে বিশেষ অধিবেশন ডেকে নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে কোন মামলা থাকলে সে বিষয়ে এখনই কোন মন্তব্য করবেন না বলে জানান তিনি। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তবে ধর্ষণের কোন মামলা প্রত্যাহার করা হবে না।






