ভিডিও নিউজ

আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল ‘ন্যাশনাল সিটিজেন পার্টি’-এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ হবে বিকেল তিনটায়। আত্মপ্রকাশ উপলক্ষে সকল প্রস্তুতি নিয়েছে নতুন এই রাজনৈতিক দলটি। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম এর নেতৃত্বে থাকছেন। শীর্ষ পদে থাকছেন আখতার হোসেন, নাসীরুদ্দিন পাটওয়ারি, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। জনগণকে সাথে নিয়ে দেশের উন্নয়নে একসাথে কাজ করতে চান দলের নেতারা।

বিষয়:এনসিপি জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…