বিনোদন

‘আমার বলা জীবনের এই কথাগুলো রয়ে যাবে’

পডকাস্ট ‘আমি সোহেল রানা’ নিয়ে কিংবদন্তী অভিনেতা সোহেল রানা

বাংলাদেশের জনপ্রিয় সংবাদ উপস্থাপক চ্যানেল আই অনলাইন এর জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ সংবাদ উপস্থাপক মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছেন, পটভূমিতে কালো প্যানেল।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছর প্রথমবারের মতো আলোচিত ডিজিটাল প্লাটফর্ম ‘আইজ অন’ ইউটিউব চ্যানেলের বিশেষ ঈদ আয়োজনে এসেছিলেন দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী সোহেল রানা।

তাঁর ভক্তদের জন্য সুখবর হলো শুক্রবার (১৭ অক্টোবর) থেকে রাত দশটায় ‘আইজ অন স্টুডিও’র ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার হবে পডকাস্ট শো ‘আমি সোহেল রানা’।

জানা গেছে প্রথম সিজনের পডকাস্টে বারোটি এপিসোডে দেখা যাবে তাঁকে। তিনি কথা বলবেন তাঁর সিনেমা, সহ অভিনেতা – অভিনেত্রীসহ নানা ঘটনা নিয়ে।

আলোচিত এই শো’টি নিয়ে সোহেল রানা বলেন,“ঈদ আয়োজনে পডকাস্টে বসে সাড়া পেয়েছিলাম। অনেকে বললো, আরো শুনতে চাই। তাই আবার বলা।”

তিনি বলেন,“এবার ডিটেইল বলার সুযোগ পাওয়া গেলো। একদিন আমি থাকবো না। কিন্তু আমার বলা জীবনের এই কথাগুলো রয়ে যাবে।”

বিষয়:অভিনতো অভিনেতা ইউটিউব কিংবদন্তী অভিনেতা পডকাস্ট সোহেল রানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…