চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহবাগ ও কক্সবাজারে “নয়া মানুষ”

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

গত শনিবার (১০ জানুয়ারি) পর্দা উঠেছে দেশের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন—চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)-এর। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—এই স্লোগান সামনে রেখে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ৯ দিনব্যাপী চলবে এবারের উৎসব।

বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৫টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে এই উৎসবে। প্রতিযোগিতা ও প্রদর্শনী মিলিয়ে বহুমাত্রিক বিভাগে সাজানো হয়েছে চলচ্চিত্র উৎসবের এবারের আয়োজন।

বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি নির্মিত  পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “নয়া মানুষ”। আগামী ১২ জানুয়ারি, সোমবার সন্ধ্যা ৭টায়, জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ১ম প্রদর্শনী এবং কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনি পয়েন্টে ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় ২য় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

চলচ্চিত্রটি নিয়ে রওনক হাসান বলেন “সম্প্রতি ‘নয়া মানুষ’ চলচ্চিত্রটি বিএফডিএ অ্যাওয়ার্ড-এর ১৪ ক্যাটাগরির ১১ ক্যাটাগরিতে মনোনয়ন পায় এবং সেরা অভিনেতা ও চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার লাভ করে। আমি চলচ্চিত্র অভিনেতা হিসেবে প্রথম পুরস্কার পেলাম যৌথভাবে শাকিব খানের সাথে। ‘নয়া মানুষ’ আমার কাছে ভিন্ন আবেগ।”

নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন ” নয়া মানুষ, বিশ্বের বিভিন্ন চলচ্চিত্রের সাথে প্রদর্শিত হচ্ছে এটা গর্বের ও আনন্দের। জাত-অজাত, রীতিনীতি অথবা ধর্মীয় বিভেদ এসব নিয়ে সমাজে সংগঠিত হয় অন্যায়। এসবের বিরুদ্ধে কথা বলে ‘নয়া মানুষ’। ধীরে ধীরে সাধারণ মানুষের কাছে চলচ্চিত্রটি পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।”

আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজা’র সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশু শিল্পী ঊষশী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: "নয়া মানুষ"আশিস খন্দকারচলচ্চিত্র উৎসবঝুনা চৌধুরীঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবনাজমুল হোসেননিলুফার ওয়াহিদবদরুদ্দোজামাহিন রহমানমৌসুমী হামিদরওনক হাসানলিড বিনোদনশিখা কর্মকারসানজানা মেহরানসিনেমাস্মরণ সাহা
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT