চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনের বিশেষ উপহারে মুগ্ধ আদর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ১১, মে ২০২৩
বিনোদন
A A

চ্যানেল আইয়ের ‘ইমামি ফেয়ার হ্যান্ডসাম’ প্রতিযোগিতা থেকে উঠে আসা উদীয়মান নায়ক আদর আজাদ। এরইমধ্যে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন সিনেমার পর্দায়। গেল ঈদে মুক্তি পাওয়া সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ ছবি দিয়েও বিশেষ নজর কেড়েছেন তিনি। ঈদের ছবির রেশ না কাটতেই আদর জানালেন, তিনি ‘লিপস্টিক’ নামে নতুন একটি ছবি করতে যাচ্ছেন।

এ ছবিতে তার বিপরীতে থাকবেন কলকাতার দর্শনা বণিক। বুধবার (১০ মে) ছিল আদরের জন্মদিন। বিশেষ এই দিনটিতেই নতুন ছবির খবর জানালেন আদর। বললেন, তার নতুন ছবিটি পরিচালনা করবেন কামরুজ্জামান রুমান। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ্ জহির বাবু।

দর্শনা এর আগেও বাংলাদেশের ছবিতে অভিনয় করেছেন। শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ ও ’অপারেশন সুন্দরবন’ ছবিতে রোশানের বিপরীতে অভিনয় করেন তিনি। পাশাপাশি গায়ক ইমরানের সঙ্গে মিউজিক ভিডিও করেছেন।

আদর আজাদ বলেন, এটা আমার জন্য দারুণ আনন্দের প্রাপ্তি। জন্মদিনের রাতে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এটি ক্রাইম থ্রিলার ধাঁচের গল্পের ছবি। আশা করছি, ভালো কিছু দিতে পারবো। এবারের জন্মদিনে অনেক উপহার পেয়েছি। কিন্তু এই উপহারটি আমার কাছে অন্যরকম স্পেশাল।

পরিচালকের ভাষ্য, ‘লোকাল’ ছবিতে আদর আজাদের অভিনয় এবং লুক দেখেই আমি আমার প্রযোজক ও রাইটারের পছন্দ হয়ে যায়। আদরের বিপরীতে দর্শনাকে চূড়ান্ত করে অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘লিপস্টিক’র পরিকল্পনা করা। সবকিছু ঠিক থাকলে জুলাইতে শুরু হবে লিপস্টিক’র শুটিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদর আজাদইমরানকলকাতাগায়ক ইমরানদর্শনা বণিকলিড বিনোদনলিপস্টিকসংলাপসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT