চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড় যুগ পর নতুন ছবিতে শাবনূর-মাহফুজ জুটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
শাবনূর ও মাহফুজের সঙ্গে ফুলের তোড়া হাতে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা ছেড়ে অস্ট্রেলিয়া প্রবাসী হলেও দর্শকদের কাছে নায়িকা শাবনূরের আবেদন মোটেও কমেনি। নব্বই দশক পরবর্তী বাণিজ্যিক ছবির অপরিহার্য এই নায়িকা আবার সিনেমায় ফিরছেন। তার নতুন ছবির নাম ‘মাতাল হাওয়া’। এতে শাবনূরের বিপরীতে অভিনয় করবেন মাহফুজ আহমেদ।

এর আগে মাহফুজ-শাবনূরকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘চার সতীনের ঘর’ ও ‘কপাল’ ছবিতে। তবে ২০০৬ সালে তারা জুটি বেঁধেছিলেন ‘বাঙলা’ ছবিতে। প্রায় দেড় যুগ পর আবার জুটি বাঁধছেন তারা। মাহফুজ-শাবনূরকে নিয়ে এবার ‘মাতাল হাওয়া’ নির্মাণ করতে যাচ্ছেন চয়নিকা চৌধুরী।

২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ শাবনূর অভিনীত ‘পাগল মানুষ’ ছবিটি মুক্তি পায়। এরপর আর রুপালি পর্দায় দেখা যায়নি ‘আমার স্বপ্ন তুমি’ ছবির এই নায়িকাকে। বর্তমানে শাবনূর ঢাকায় এসেছেন। ছবির ব্যাপারে ফলপ্রসূ আলোচনাও হয়েছে।

নতুন ছবি ‘মাতাল হাওয়া’ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘তাড়াহুড়ো করে কাজটি করতে চাই না। ছবি করার জন্য করতে হলে তো অনেক আগেই কাজ শুরু করে দিতে পারতাম। কিন্তু আমি মোটেও তাড়াহুড়োর পক্ষে নই। ‘মাতাল হাওয়া’র গল্প চরিত্র ভালো লেগেছে। চিত্রনাট্যও মুগ্ধ করেছে। এখন চরিত্রের উপযোগী নিজেকে করে তোলা। আমি যেহেতু মানসিকভাবে প্রস্তুত “মাতাল হাওয়া” ছবির জন্য, এখন নিজেকে ফিটফাট করে পর্দায় আসতে চাই।

৯০ দশকে চলচ্চিত্রে আসেন শাবনূর। সালমান শাহ্‌, রিয়াজ, ফেরদৌস এবং শাকিব খানদের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সুপারহিট ছবি দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করে তিনি। ২০১০ সালের দিকে সিনেমায় কাজ কমিয়ে দেন এই নায়িকা। পরে পাড়ি জমান ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়ায়।

আনন্দ অশ্রু, স্বপ্নের ঠিকানা, বিয়ের ফুল, প্রেমের তাজমহল, হৃদয়ের বন্ধন, আমার প্রাণের স্বামী’সহ বেশকিছু সুপারহিট ছবির নায়িকা শাবনূর বলেন, অভিনয়ের প্রস্তাব তো হরহামেশাই পাই। কিন্তু সব গল্প কিংবা চরিত্রকে তো হ্যাঁ বলা যায় না। অনেক দিন অভিনয় করিনি এসব ভেবে। গল্প-চরিত্র পছন্দ হলে অন্য বিষয়গুলো মিলে না। আবার পরিচালক-প্রযোজক ঠিকঠাক হলে গল্পে ভরসা পাই না। এবার সবকিছু সোনায় সোহাগা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনন্দ অশ্রুআমার প্রাণের স্বামীচয়নিকা চৌধুরীপ্রেমের তাজমহলবিয়ের ফুলমাতাল হাওয়ামাহফুজ আহমেদলিড বিনোদনশাবনূরস্বপ্নের ঠিকানাহৃদয়ের বন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

আগস্ট ৭, ২০২৬

‘আমি না থাকলেও…’ ইলিয়াস কাঞ্চনের আবেগঘন আহ্বানে ভারী সমাবেশ!

আগস্ট ৭, ২০২৬

বাজারে আবারও সয়াবিন তেলের সংকট, বাড়তি দামে পোলাওয়ের চাল

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজারে মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT