চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেশি মানুষ দেখবে এমন ছবিতে রোশান-ভাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A
রোশান ও ভাবনা একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অসংখ্য জনপ্রিয় নাটকের নির্মাতা রায়হান খান প্রথম ছবি বানাতে যাচ্ছেন। তার প্রথম ছবি হতে যাচ্ছে ‘এক্সকিউজ মি’। যেখানে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন রোশান ও ভাবনা।

রায়হান খান তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে মনে করেন, ব্যবসায়িক সফলতা দেখে আমরা বলি সিনেমা দুই ধরনের। ভালো সিনেমা এবং বেশি মানুষের দেখা সিনেমা। কিন্তু ফিল্ম সবসময় ফিল্মই।

তিনি বলেন, বেশি মানুষ দেখবে এমন ছবি হবে ‘এক্সকিউজ মি’।

Banglabid

বুধবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে রোশান-ভাবনাকে নিয়ে ‘এক্সকিউজ মি’ ছবির মিট দ্য প্রেস করেন রায়হান খান। সেখানে তিনি জানান, বহুবছর নাটক নির্মাণ করলেও এবারই প্রথম সিনেমা বানানোর সাহস পেলেন।

তিনি বলেন, ২০২১ সালে ‘মৃধা বনাম মৃধা’ ছবিটি লিখেছিলাম এবং ওই ছবির ডিওপি ছিলাম। সিনেমা হলে সেভাবে না চললেও ওটিটিতে মুক্তির পর সবাই প্রশংসা করেছিলেন। তখন বুঝেছি দর্শক কী ছবি চায়! আসলে নিজেকে খুঁজে পায় এমন গল্প দর্শক চায়। তাই এখন মনে হয়েছে সিনেমা বানানো উচিত।

নায়ক রোশান বলেন, দুমাস আগেই চুক্তিবদ্ধ হয়েছি। সবসময় চেষ্টা করি আগের চেয়ে বেটার কাজ করতে। সেই জায়গা থেকে মনে হয়েছে ‘এক্সকিউজ মি’ ব্যতিক্রমী কাজ হিসেবে আমি চুজ করেছি।

Reneta

ভাবনা বলেন, বহুবছর আগে থেকে উনি (রায়হান খান) আমাকে নিজের মেয়ের মতো দেখেন। তাই আমি তাকে পাপা বলে ডাকি। উনি কথা দিয়েছিলেন তার প্রথম ছবিতে আমাকে নিবেন। কথা রেখেছেন। তার একটা বিশেষ গুণ হচ্ছে উনি নাটক বানিয়ে এতদিন সিনেমার ফিল দিতেন। ফাইনালি তিনি সিনেমা করছেন। আমি ভীষণ এক্সাইটেড।

ওটিটির জন্য নয়, শুরুতে সিনেমা হলে মুক্তির উদ্দেশ্যে ‘এক্সকিউজ মি’ তৈরি হতে যাচ্ছে বলে জানালেন রায়হান খান। তিনি বলেন, রোমান্টিক ইমোশনাল গল্পে এন্টারটেইনিং হবে এই ছবি। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করবো, মুক্তি দেব ২০২৩ সালের কোরবানির ঈদের পরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটকনায়কভাবনামৃধা বনাম মৃধারায়হান খানরোশানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

কিশোর ক্রিকেটারের সাথে সংঘর্ষে প্রান হারালেন মেন্ডিসের স্কুল জীবনের কোচ

আগস্ট ১৪, ২০২৬

দাম কমল ডলারের, দেশের বাজারে এর প্রভাব কী?

আগস্ট ১৪, ২০২৬

সিয়ামের পোস্টে ‘আন্ধার’-এর নতুন চমক!

আগস্ট ১৪, ২০২৬

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT