তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: সিক্রেট কোড দিয়ে লুকিয়ে রাখুন স্পেশাল চ্যাট

হোয়াটসঅ্যাপে সিক্রেট কোড দিয়ে স্পেশাল চ্যাট লুকানোর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন হোয়াটসঅ্যাপ ফিচারে সিক্রেট কোড ব্যবহার করে স্পেশাল চ্যাট লুকানোর পদ্ধতি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত বা প্রয়োজনীয় চ্যাট লুকিয়ে রাখতে চান অনেকেই। আর তাদের জন্যই এবার সুখবর নিয়ে এল অ্যাপটি। এবার থেকে সিক্রেট কোডের মাধ্যমে চ্যাট লক করতে পারবেন ব্যবহারকারীরা।

একটি ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা প্রধান মার্ক জুকারবার্গ জানিয়েছে, হোয়্যাটসঅ্যাপের চ্যাট লকের ক্ষেত্রে সিক্রেট কোড ফিচার চালু করা হচ্ছে। যা পাসওয়ার্ডের মাধ্যমে আপনার চ্যাটকে সুরক্ষিত করতে পারবে। তিনি জানান, এখন থেকে আপনি আপনার লক করা চ্যাট শুধুমাত্র তখনই দেখাবেন, যখন আপনি সার্চ বারে সিক্রেট কোড দেবেন।

সিক্রেট কোডের মাধ্যমে চ্যাট লুকিয়ে রাখতে ‘চ্যাট লক’ ওপেন করে কোড সেট করতে হবে। বাই ডিফল্ট এই ফিচারটি নির্দিষ্ট কিছু চ্যাটের জন্য ফিঙ্গারপ্রিন্ট লক করে রাখে। এটিকে সক্রিয় করলেই সেটি চ্যাট লিস্টের ঠিক ওপরে একটি ডেডিকেটেড ফোল্ডারে দৃশ্যমান হবে।

বিষয়:চ্যাট লক নতুন ফিচার হোয়াটসঅ্যাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…