বিনোদন

চ্যানেল আইয়ে ২৬ পর্বের ধারাবাহিক ‘হৈ চৈ পরিবার’

২৬ জানুয়ারি থেকে চ্যানেল আইয়ের পর্দায় সপ্তাহে দুই দিন তারকাবহুল নতুন ধারাবাহিক নাটক

চ্যানেল আই অনলাইন এর ধারাবাহিক ‘হৈ চৈ পরিবার’ এর চরিত্রসমূহের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর ‘হৈ চৈ পরিবার’ ধারাবাহিকের চরিত্রসমূহের ছবি, যেখানে বিভিন্ন বয়সের চরিত্ররা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সমকালীন দারুণসব ঘটনা নিয়ে নিত্য নতুন নাটক উপহার দিয়ে আসছে চ্যানেল আই। হোক খণ্ড নাটক, কিংবা ধারাবাহিক বা মেগা ধারাবাহিক- সব সময় দর্শককে চমকে দিয়েছে চ্যানেল আই। আবারও চমক নিয়ে আসছে চ্যানেলটি।

বুধবার (২৬ জানুয়ারি) থেকে চ্যানেল আইয়ে প্রচারিত হবে নতুন ধারাবাহিক নাটক ‘হৈ চৈ পরিবার’। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।

তারকা বহুল নাটকটি নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা সহ এর সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা। প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘হৈ চৈ পরিবার’ নাটকটি ২৬ জানুয়ারি থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে শুধুমাত্র চ্যানেল আইতে প্রচার হবে।

২৬ পর্বের এই নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, ফারুক আহমেদ, মিশু সাব্বির, শেহতাজ, সুমন পাটোয়ারী, মায়মুনা মম, মিলি মুন্সী, রোদশি সিদ্দিকা, ললনা, সায়মা স্মৃতি, রিমু রেজা খন্দকার, হিমে হাফিজ প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, আনোয়ার সাহেব অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা। হৈ চৈ পরিবারের কর্ণধার। তার দুই ছেলে। মকবুল আর মোতালেব। বড় ছেলে বিবাহিত, ছোট ছেলে অবিবাহিত। আনোয়ার সাহেব এর ধারণা তার দুই ছেলেই গাধা। একটা বড় গাধা অন্যটা ছোট গাধা। ইদ্রিস ধুরন্দর গ্রাম্য লোক। সম্পর্কে আনোয়ার সাহেব এর চাচাতো ভাই। ইদ্রিস এর রাজনৈতিক প্রতিহিংসার শিকার তার মেয়ে নিপা। বড় একটি দুর্ঘটনার পরও সে ভেঙে পড়েনি। মনের ভেতর কষ্ট আছে তবে ঘুরে দাঁড়াতে চায়।

বড় গাধা মকবুল। প্রচুর পড়াশোনা জানা একজন অসামাজিক মানুষ। অনেক বড় বড় জায়গায় চাকুরী করলেও বর্তমানে বেকার। লোকটা বেশী বুঝে কিন্তু মানুষ মন্দ নয়। ছোট গাধা মোতালেব। খুব বেশী পড়ালেখা করেনি। কিন্তু সব সময় কিছু না কিছু করার চেষ্টা করে। যদিও সব চেষ্টা সফল হয় না। অল্পতেই মাথা গরম হলেও তার মনটা ভালো। কনিকা এই সংসারের বড় বউ। একজন আদর্শ স্বামীকে যেমন ভালোবাসে তেমন চিন্তিত। পরিবারের সব ঝামেলা তিনি একাই সামলান।

এরকম একটি পরিবারের নানা স্তরের গল্প দারুণভাবে উঠে এসেছে পুরো নাটকে।

বিষয়:আবুল হায়াত চ্যানেল আই ধারাবাহিক নাটক ফারুক আহমেদ মিলি মুন্সী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…