বিনোদন

মোবাইলহীন জীবনে সফল-রিয়া!

শিক্ষার্থীরা বই পড়ছে outdoor পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি শিক্ষার্থী বই পড়ছে outdoor পরিবেশে, একটি ছেলে ও একটি মেয়ে, শান্ত ও মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্মাতা মাহমুদ দিদারের ছোটগল্প ‘অল্টার্নেটিভ’ অবলম্বনে এবং তারই চিত্রনাট্যে নির্মিত টেলিফিল্ম ‘তোমাকে ভালোবাসার পর’। এই কাজটির সুবাদে নতুন যুগল রিয়া ও সফল খানকে নিয়ে ফিরেছেন এই গুণী নির্মাতা।

টেলিছবিতে আরো অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তুহিন রহমান, খন্দকার হিমেল ও প্রেসিডেন্ট মহিয়ান দৃশ্য।

নির্মাতা জানান, ‘নতুনদের নিয়ে কাজ করার প্রবণতা একেবারে শুরু থেকেই ছিলো। আশা করছি দর্শক কাজটা ভালোভাবেই নেবে। দুইজন তরুণ অভিনেতা দুর্দান্ত কাজ করেছেন।’

সফল খান বলেন, ‘এটা দারুণ এক্সপেরিয়েন্স। মোবাইলহীন একটা লাইফ কেমন হলো তা পুরোদমে উপভোগ করলাম এটার শুটিংয়ে। আমি পুরোপুরি মোবাইল টাচই করিনি শুটিং এর ৩ দিন।’

রিয়া মনি বলেন, ‘আমি যেমন রিয়েল লাইফে ঠিক তেমনি ক্যারেক্টার প্লে করেছি। আশা করছি কাজটা অন্য রকম একটা ভাইব দেবে।’

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত টেলিফিল্মটি শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ৩টায় চ্যানেল আইতে প্রচার হবে।

বিষয়:ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই টেলিফিল্ম নাটক মাহমুদ দিদার রোজী সিদ্দিকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…