কর্পোরেট নিউজ

এগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের নতুন কমিটি

এগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের নতুন কমিটির সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন কমিটির চারজন সদস্যের ছবি, যারা এগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের জন্য নির্বাচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন বাংলাদেশ (এএমএমএবি) এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ সম্পন্ন ও ২০২৪-২০২৬ দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নতুন সভাপতি হিসেবে আলীম ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী ও জেনারেল সেক্রেটারি হিসেবে জনতা ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী মো. ওলী উল্লাহকে আবারও দায়িত্ব দেয়া হয়। 

গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশের কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিত্বকারী সংগঠন ”এগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন বাংলাদেশ” এর দ্বি-বার্ষিক সম্মেলন পেশ ও অনুমোদন এবং অন্যান্য সাংগঠনিক আলোচনার পর পরবর্তী মেয়াদ অর্থাৎ ২০২৪-২৬ দুই বছর মেয়াদের জন্য নতুন কমিটি গঠিত হয়।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে জিএসএম ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার সাইফুল আলম এবং এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. শেখ সাদী কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হন।

উপস্থিত সদস্যগণ সরাসরি এবং অন্যান্য সদস্যগণ ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

 

বিষয়:নতুন কমিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…