কে কি করেছে, কোন বিশেষজ্ঞ কি পরামর্শ দিচ্ছে, সেসবে কান না দিয়ে দেশ এবং দেশের মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিতে চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। আর এভাবেই করোনাকালের মতো বৈশ্বিক কারণে অর্থনীতিতে সৃষ্ট চাপ মোকাবেলা করে সফল হতে চান তিনি। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে তার বিশ্বাস।






