চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কার ও বিচারের পর নির্বাচনের পথে নতুন বাংলাদেশ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংস্কার ও বিচার প্রক্রিয়া সম্পন্নের পর দেশকে নির্বাচনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ১০ দলীয় জোটের প্রার্থীরা। তারা বলেন, নির্বাচনের মাধ্যমেই একটি নতুন বাংলাদেশে প্রবেশ করবে দেশ।

বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচার শুরু উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে এ কথা বলেন জোটের প্রার্থীরা।

কর্মসূচিতে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংস্কার ও বিচারের পর আমরা নির্বাচনের দিকে নজর দিতে চেয়েছিলাম। নির্বাচনের মাধ্যমেই আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করবো। ১০ দলীয় জোট এবং ‘হ্যাঁ’ ভোটকে আমরা জয়যুক্ত করবো।

Banglabid

তিনি অভিযোগ করে বলেন, ঢাকা-৮ আসনে নতুন মাফিয়া ও জমিদারি শক্তির উত্থান ঘটেছে। এসব অপশক্তির বিরুদ্ধে সরব থাকবেন বলেও জানান তিনি।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখতে হবে। সাধারণ মানুষের ভোটেই ১০ দলীয় ঐক্য নির্বাচনে জয়ী হবে। তিনি আরও বলেন, নির্বাচনে জয়লাভ করে আমরা সংসদে যেতে চাই।

নাহিদ ইসলাম দাবি করেন, নিরপেক্ষ থাকতে হলে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ আচরণ করতে হবে। তার অভিযোগ, ইসির নিরপেক্ষতার ঘাটতি রয়েছে।

Reneta

তিনি বলেন, নির্বাচনী যাত্রার মাধ্যমে আধিপত্যবিরোধী আন্দোলনের সূচনা হলো। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। মানুষ তার ভোটাধিকার প্রয়োগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

ঢাকা-৮ আসনকে নানা লড়াই-সংগ্রামের ঐতিহাসিক ক্ষেত্র উল্লেখ করে এনসিপি আহ্বায়ক নাহিদ বলেন, এই আসন থেকেই আমরা প্রচারণা শুরু করেছি। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিকে প্রচারণার অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে তুলে ধরেন।

১০ দলীয় জোটের প্রার্থীরা আরও বলেন, যেকোনো মূল্যে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ১০ দলীয় জোট সরকার গঠন করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১০ দলীয় জোটের প্রার্থীএনসিপি আহ্বায়ককর্মসূচিজাতীয় নাগরিক পার্টিজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারনাহিদ ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিস্তা সেচ প্রকল্পের খাল ধসে তলিয়ে গেল ফসলি জমি, অনিশ্চিত বোরো আবাদ

পরবর্তী

১৫ কোটি ডলারে নির্মিত ছবির আয় ১৭০ কোটি ডলার!

পরবর্তী

১৫ কোটি ডলারে নির্মিত ছবির আয় ১৭০ কোটি ডলার!

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ৮৯১ জন কোটিপতি, ২৭ জন শতকোটির বেশি

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT