চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৪ সালে ৪০ স্ক্রিন হবে সিনেপ্লেক্সের: রুহেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ পূর্বাহ্ন ০৮, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী মিলিয়ে গত ১৯ বছরে ১৯টি স্ক্রিন নিয়ে চলছে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স। আগামী বছর এই সংখ্যা গিয়ে দাঁড়াবে ৪০-এ!

এমনটাই জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে স্টার সিনেপ্লেক্সের ১৯ বছর পূর্তি উপলক্ষে জমকালো আয়োজনে তিনি বলেন, যেভাবে ভালো ভালো ছবি হচ্ছে এই অবস্থায় সিনেপ্লেক্স সিদ্ধান্ত নিয়েছে ২০২৪ সালের মধ্যে আরও ২০টি স্ক্রিন চালু করতে পারবে।

তিনি বলেন, আগামী বছরের শুরুতে সবার আগে চালু হবে ঢাকার উত্তরা, সিদ্ধেশ্বরী (নারায়ণগঞ্জ), বগুড়া, কুমিল্লা, কক্সবাজারে একাধিক স্ক্রিনের সিনেপ্লেক্স। আমাদের টার্গেট ১০০ স্ক্রিন চালু করা। সেই লক্ষ্যে আগাচ্ছি।

দেশের সিনেমার প্রসঙ্গ টেনে সিনেপ্লেক্সের চেয়ারম্যান বলেন, গতবছর হলিউডের ছবির চেয়েও দেশের প্রিয়তমা ও সুড়ঙ্গ ছবিগুলো ভালো চলছে। এভাবে যদি বছরে কমপক্ষে ১০টি ভালো কনটেন্ট দেয়া যায় তাহলে আরও বেশি স্ক্রিন বাড়ানোর উৎসাহ পাবো।

বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি, ধানমন্ডির সীমান্ত সম্ভার, সামরিক জাদুঘর (বিজয় স্মরণী), মিরপুর, এসকেএস টাউয়ার, রাজশাহী হাইটেক পার্ক, চট্টগ্রামের বালি আর্কিডে সবমিলিয়ে ১৯ স্ক্রিনে স্টার সিনেপ্লেক্সে চালু আছে।

Reneta

সিনেমা প্রদর্শনের পাশাপাশি ২০১৯ সালে ‘ন ডরাই’ নামে একটি ছবি প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, একাধিক সিনেমা স্ক্রিপ্টিং চলছে। ২০২৪ সালে ধারাবাহিকভাবে সিনেমা প্রযোজনা করবো।

মাহবুব রহমান রুহেল বলেন, আমি পারফেকশনিস্ট মানুষ। এজন্য পারফেকশনিস্ট সিনেমা বানানো। সেভাবে লাইন আপ করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আধুনিকঢাকান ডরাইমাহবুব রুহেললিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমাস্ক্রিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা: ১০ দিন সময় বাড়ালেন ট্রাম্প

মার্চ ২৭, ২০২৬

১৮ মাস আইনী লড়াই শেষে অবশেষে নোয়েলিয়ার ইচ্ছামৃত্যু

মার্চ ২৭, ২০২৬

রোমাঞ্চের রাতে ইতালির সাথে যারা প্লে-অফ ফাইনালে

মার্চ ২৭, ২০২৬

ঢাকাসহ ৪ জেলায় ঝড়ের পূর্বাভাস

মার্চ ২৭, ২০২৬

১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT