বাংলাদেশ

সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর হেনস্থার শিকার

নূরুল কবীরের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ portal. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নিউ এইজের সম্পাদক নূরুল কবির

দৈনিক ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভকারীদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি, নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর।

শুক্রবার ১৯ ডিসেম্বর রাজধানীর ফার্মগেটের দ্যা ডেইলি স্টারের সামনে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। এ সময় ডেইলি স্টারে ঢোকার মুখে তিনি হেনস্তার শিকার হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এলাকায় নিয়োজিত সেনা সদস্যরা তাকে উদ্ধার করেন।

নুরুল কবির বলেন, ‘আমি সম্পাদক পরিষদের সভাপতি হিসেবে এখানে এসেছি এবং সংবাদপত্র অফিসে হামলার খবর শুনে। ডেইলি স্টারে আমার সহকর্মী সাংবাদিকদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি।’

তিনি আরও বলেন, “নিউ এজ শরীফ ওসমান হাদির উপর জঘন্য হামলার নিন্দা জানিয়েছে এবং যথাযথ তদন্ত এবং ন্যায়বিচারের নিশ্চয়তা দাবি করেছে।”

তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, ‘যে কোনও তদন্ত পরিচালনার আগেই একদল বিক্ষুদ্ধ জনতা দুটি সংবাদপত্রের অফিসে হামলা করেছে। এই ধরনের ঘটনা দেশের বৈশ্বিক ভাবমূর্তির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।’

এর আগে ১৮ ডিসেম্বর জুলাইয়ের বিদ্রোহী নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর সারাদেশে বিক্ষোভ করেন ছাত্র জনতা। এসময় তারা ডেইলি স্টার ও প্রথম আলোর ভবনেও আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। এসময় সংবাদপত্র সম্পাদকদের সংগঠন, সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নূরুল কবীর বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে যান। পরে আইনশৃঙ্খলাবাহিনী ও সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

বিষয়:নিউ এইজের সম্পাদকনূরুল কবিরকে হেনস্থা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…