বিনোদন

মুম্বাইয়ের রাস্তায় ১০০ শিল্পী নেচে জানালেন ‘হীরামান্ডি টু’র খবর!

বর্ণিল পোশাক পরা নৃত্যশিল্পী একটি ঐতিহ্যবাহী নাচের পারফরম্যান্স দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নৃত্যশিল্পীরা ঐতিহ্যবাহী পোশাক পরে একটি সাংস্কৃতিক নাচের পারফরম্যান্সে অংশ নিচ্ছেন, যেখানে দর্শকরা উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সে এই মুহূর্তের সবচেয়ে সফল এবং আলোচিত শো-গুলোর একটি সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি।’ এবার আসছে ‘হীরামান্ডি টু’। সোমবার সেই খবরই জানালো নেটফ্লিক্স,

সামাজিক মাধ্যমে নেটফ্লিক্স একটি বিশেষ ভিডিও শেয়ার করেছে। সেই ফ্ল্যাশ মব ভিডিওতে ১০০ নৃত্যশিল্পীকে আনারকলি ও ঘুঙুর পরে নাচতে দেখা গেছে মুম্বাইয়ের কার্টার রোডে। সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেহফিল আবার জমবে, হীরামান্ডি টু’-যখন আসবে’।

এক বিবৃতিতে সঞ্জয় লীলা বানসালি লিখেছেন, ‘যেই ভালোবাসা এবং প্রশংসা হীরামান্ডি পেয়েছে, তাতে আমি ধন্য। পুরো বিশ্বের দর্শক টেনেছে শো-টি। সেজন্য নেটফ্লিক্সের চেয়ে ভালো সঙ্গী আর হতে পারে না। আনন্দের সাথে জানাচ্ছি যে সিজন টু নিয়ে আমরা ফিরবো।’

অবিভক্ত ভারতের লাহোরের ইতিহাস-সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। সিরিজটিতে দেখানো হয়েছে লাহোরের এক যৌনপল্লীর গল্পের চরিত্রে তখনকার সময়ের প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার ও রাজনীতির মতো বিষয়গুলো। পরিচালক সঞ্জয় লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ এটি। আট পর্বের সিরিজটি আইএমডি রেটিংয়েও আছে ভালো অবস্থানে।

‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এ অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, ফারদিন খান, রিচা চাড্ডা এবং সানজিদা শেখ।

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

বিষয়:নেটফ্লিক্স হীরামান্ডি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…