চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, স্বাস্থ্য
A A
করোনাভাইরাস

শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় দেশের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করতেই ছুটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে স্বাস্থ্য অধিদপ্তরসহ তার আওতাধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে না।

Banglabid

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরিত এই আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

ইতোমধ্যে সংক্রমণের হার বাড়তে থাকায় সরকার জরুরি টিকাদান কর্মসূচি আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। কর্মকর্তারা বলছেন, হাম নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রমের পাশাপাশি হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপস্থিতি নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ছুটি বাতিলের এই নির্দেশনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগীয় স্বাস্থ্য দপ্তর ও জেলা পর্যায়ের সব কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে এটিকে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

Reneta

সারাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আগামী রোববার (৫ এপ্রিল) থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে।

সম্প্রতি ময়মনসিংহ, কুমিল্লা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় হামের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালগুলোতে ভিড় করছেন অভিভাবকরা। সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত প্রায় অর্ধশত শিশুর মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশেরই বয়স ৯ মাসের কম।

হঠাৎ হামের প্রকোপ বাড়ার কারণ হিসেবে গত দুই বছর ভ্যাকসিন কার্যক্রমে অবহেলাকে দায়ি করছেন সংশ্লিষ্ট অনেকে। সময়মতো টিকা না পাওয়ায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে বলে ধারণা করা হচ্ছে। শুধু হাম নয়; যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস-বি-সহ শিশুদের আরও বেশ কিছু জটিল রোগের টিকার সঙ্কট দেখা দিয়েছে দেশে।

টিকা সঙ্কট কাটিয়ে উঠতে বৈশ্বিক ভ্যাকসিন সরবরাহকারী জোট গ্যাভির কাছ থেকে জরুরি ভিত্তিতে দুই কোটি ১৯ লাখ টিকা নিচ্ছে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ সংখ্যা বাড়ানো এবং ভেন্টিলেশন সুবিধা নিশ্চিতসহ উন্নত চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীছুটি বাতিলসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানস্বাস্থ্য অধিদপ্তরহামের প্রকোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

আগস্ট ১৬, ২০২৬

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

এই জয় শুধু জয় নয়, বিশ্বের জন্যও বার্তা: তামিম

আগস্ট ১৬, ২০২৬

‘অভিনয় করে ফ্ল্যাট-গাড়ি-বাড়ি করেছি’

আগস্ট ১৬, ২০২৬

প্রেমের ফাঁদ থেকে আর্থিক প্রতারণা, শক্তিশালী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT