নেপালে ‘জেন-জি’ নামে তরুণদের সাম্প্রতিক আন্দোলন-বিক্ষোভে আদালতে ভাঙচুর অগ্নিসংযোগে আদালতের নথিপত্র ও সরঞ্জাম পুড়ে প্রায় ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে নেপালের সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, নেপালে সাম্প্রতিক আন্দোলন-বিক্ষোভে আদালতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আদালতের সরঞ্জামের অপূরণীয় ক্ষতি হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত।
বিবৃতিতে বলা হয়েছে, নেপালের বিচারিক ইতিহাসের গুরুত্বপূর্ণ নথিপত্র ধ্বংসের দ্বারপ্রান্তে। বর্তমান কঠিন পরিস্থিতিতেও, সুপ্রিম কোর্টের কার্যক্রম যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় চালু করার বিষয়েও বলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, রোববার থেকে সুপ্রিম কোর্ট হেবিয়াস কর্পাস আবেদন নিবন্ধন এবং নিয়মিত শুনানি শুরু করবে।








