চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্থিক তদন্তের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুংয়ের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আর্থিক কার্যকলাপ নিয়ে তদন্তের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুংয়ে পদত্যাগ করেছেন।

বুধবার ২২ এপ্রিল আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গুরুং বলেন, নিজের সংশ্লিষ্ট বিষয়ে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং দায়িত্বে থাকাকালীন সম্ভাব্য স্বার্থের সংঘাত এড়াতেই তিনি পদত্যাগ করেছেন। তিনি লিখেছেন, আমার কাছে পদের চেয়ে নৈতিকতা বড়, আর জনআস্থার চেয়ে শক্তিশালী কিছু নেই। সম্প্রতি অর্থ পাচারের অভিযোগে তদন্তাধীন ব্যবসায়ী দীপক ভাট্টার-এর সঙ্গে গুরুংয়ের কথিত ব্যবসায়িক সম্পর্ক নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এ নিয়ে তদন্ত শুরু হওয়ার প্রেক্ষাপটেই তার এই সিদ্ধান্ত।

Banglabid

গুরুং আরও জানান, তার শেয়ারসহ বিভিন্ন বিনিয়োগ নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেগুলো তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। এর আগে এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ ও সত্যের মধ্যে পার্থক্য করার ওপর জোর দিয়ে বলেন, সিদ্ধান্ত প্রমাণের ভিত্তিতে হওয়া উচিত, আবেগের ওপর নয়।

বলেন্দ্র শাহ-এর নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময় এটি দ্বিতীয় মন্ত্রীর পদত্যাগ। এর আগে ৯ এপ্রিল শ্রম, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা মন্ত্রী দীপক কুমার সাহ-কে বরখাস্ত করা হয়। দলীয় সূত্র জানায়, সাহের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, তিনি তার স্ত্রীকে স্বাস্থ্য বীমা বোর্ডের সদস্য হিসেবে বহাল রাখতে প্রভাব খাটিয়েছিলেন। এ ঘটনার পর দলীয় সুপারিশের ভিত্তিতে তাকে পদ থেকে অপসারণ করা হয়।

বিশ্লেষকদের মতে, নেপালে সাম্প্রতিক সময়ে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে জনমুখী আন্দোলনের চাপ বাড়ায় রাজনৈতিক নেতৃত্বের ওপর জবাবদিহিতার প্রত্যাশাও বৃদ্ধি পেয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযোগঅর্থ পাচারদীপক ভাট্টানেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকপদত্যাগসুদান গুরুংয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি তেল আমদানিতে প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ নিয়ে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন হাজার হাজার ভারতীয় নাগরিককে বহিষ্কার করছে কানাডা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া ঘটনাবহুল এইচএসসি পরীক্ষা শেষ, ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা

আগস্ট ৮, ২০২৬

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে কোন ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT