চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম বলে জয়ের অনন্য রেকর্ড নেপালের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
নেপাল ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে পাপুয়া নিউগিনিকে হারিয়ে ওয়ানডেতে কম বলে জয়ের অনন্য রেকর্ড করেছে নেপাল। আইসিসির ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ-২ এর ম্যাচে ২৫৪ বল হাতে রেখে জয় পেয়েছে স্বাগতিক দল। এ নিয়ে কম বলে জয়ের রেকর্ডের তালিকায় সেরা পাঁচের দুটিই নেপালের।

কীর্তিপুরে স্বাগতিক বোলারদের দাপটে ৩২ ওভারে ৯৫ রানে ইংনিস থামে পাপুয়া নিউগিনির। ৯৬ রানের ছোট লক্ষ্য পেরুতে নেপালকে হারাতে হয়েছে ১ উইকেট। আসিফ শেখ (২১ বলে ৫৩) ও কুশল ভর্তেলের (১৪ বলে ৩৩) ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৭.৪ ওভারে ৯ উইকেটের বড় জয় পায় নেপাল।

সবচেয়ে কম বল খেলে জয়ের রেকর্ড শ্রীলঙ্কার। ২০০১ সালে কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৭৪ বল হাতে রেখে জয় পায় লঙ্কানরা। ৩৯ রানের লক্ষ্য পেরুতে লঙ্কানদের হারাতে হয়েছিল উইকেট। টেবিলের দ্বিতীয়তেও শ্রীলঙ্কা। ২০০৩ সালে কানাডার দেয়া ৩৭ রানের লক্ষ্য পার করেছিল ২৭২ বল হাতে রেখে।

তিনে নেপাল। ২০২০ সালে কীর্তিপুরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩৬ রানের লক্ষ্য টপকাতে বল খরচ করেছিল ৩২টি। ২৬৮ বল হাতে রেখে জয় পেয়েছিল ৮ উইকেটে।

তালিকায় চারে নিউজিল্যান্ড। ২০০৭ সালে বাংলাদেশেকে হারিয়েছিল ২৬৪ বল হাতে রেখে। বাংলাদেশের দেয়া ৯৪ রানের লক্ষ্য টপকাতে কোনো উইকেট হারাতে হয়নি কিউইদের।

২৫৪ বল হাতে রেখে পাপুয়া নিউগিনিকে হারিয়ে তালিকার পাঁচে নেপাল। এতে কম বলে জয়ের রেকর্ডে সেরা পাঁচে শ্রীলঙ্কার সমান দুটি জয়ের মালিক নেপাল।

ট্যাগ: আইসিসিআসিফক্রিকেটনেপালপাপুয়া নিউগিনিশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসছে না ব্রুনাই, সিশেলসের বিপক্ষে দুই ম্যাচ সিলেটে

পরবর্তী

হালান্ডময় রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ম্যানসিটি

পরবর্তী
Manchester City players celebrating after winning the Champions League. Channel i News - চ্যানেল আই নিউজ

হালান্ডময় রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ম্যানসিটি

ইন্টার মিলান ফুটবল দল, চ্যাম্পিয়ন্স লিগের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

১২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলান

সর্বশেষ

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT