চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালকে হারিয়ে শিরোপা ঘরে আনতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিফাইনালে ভারতকে ট্রাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। লাল-সবুজের যুবাদের স্বপ্ন এবার শিরোপা ছোঁয়ার। ফাইনালে প্রতিপক্ষ নেপাল। স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় কোচ মারুফুল হকের দল।

বুধবার ফাইনালে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩ টায় কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল। শিরোপার লড়াই সামনে রেখে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে যুবাদের কোচ মারুফুল হক শুনিয়েছেন আশার কথা।

বলেছেন, ‘নেপালের স্কোয়াডটা ভালো। খেলোয়াড়রা এই মাঠে খেলেই বড় হয়েছে। তাদের মাঠটি হাতের তালুর মতো পরিচিত। সবকিছু বিবেচনা করে আমরা যদি খেলোয়াড়দের ফুল ফিটভাবে মাঠে রাখতে পারি এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি তাহলে ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো।’

নিয়মিত অধিনায়ক গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৬৫ মিনিটে আহত হয়ে মাঠ ছেড়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। তার না থাকাটা ভাবাচ্ছে না মারুফুলকে। বলেছেন, ‘নিয়মিত অধিনায়ক শ্রাবণ গতকাল ব্যথা পেয়েছে। তবে এখন সে আশঙ্কামুক্ত। আজ সকালে হাসপাতাল থেকে হোটেলে ফিরেছে। তার একটা ছোট অপারেশন প্রয়োজন, সেটা আমরা দেশে গিয়ে করাবো। আসিফ নিজেকে প্রমাণ করেছে, দেখিয়েছে সে শ্রাবণের জায়গা নেয়ার জন্য প্রস্তুত।’

শ্রাবণ না থাকায় দলের নেতৃত্ব দেবেন আশরাফুল হক আসিফ। শিরোপাটা নিজের হাতে তুলে নেয়ার লক্ষ্য তার। বলেছেন, ‘নেপাল ভালো দল। তারা স্বাগতিক। এটা তাদের বাড়তি সুবিধা দেবে। মাঠ ও সমর্থকদের সমর্থন তারা পাবে। তবে আমরা আমাদেরটা দেখাবো। ভারতকে হারানোর পর আমরা মানসিকভাবে অনেক শক্তিশালী। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি এবং কোচের পরিকল্পনা অনুযায়ী খেলি, তবে আমরাই শিরোপা জিতবো।’

গ্রুপপর্বে একই গ্রুপে ছিল দুই দল। সে লড়াইয়ে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছিল স্বাগতিক নেপাল।

ট্যাগ: আসিফনেপালবাংলাদেশমারুফুল হকলিড স্পোর্টসশ্রাবণসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন

পরবর্তী

১০ বছর পর কক্সবাজারে যাচ্ছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

পরবর্তী
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে যাচ্ছেন, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ বছর পর কক্সবাজারে যাচ্ছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

যথাযথ মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT