চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাশের দেশের সরকার আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে: জামায়াত সেক্রেটারী

চৌধুরী ফরিদচৌধুরী ফরিদ
৯:৪৭ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৪
চট্টগ্রাম, জনপদ, রাজনীতি
A A

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পাশের দেশের সরকার ও সরকারি দলের নেতারা বাংলাদেশের আইনশৃঙ্খলা বিষয়ে কথা বলে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

তিনি আজ শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোন অপশক্তি ও আধিপত্যবাদীর চোখ রাঙানিকে বর্তমান অর্ন্তবর্তী সরকার ভয় না করে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান।

সম্মেলনে আরও বক্তৃতা করেন, ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান, অধ্যাপক হারুনুর রশিদ খান, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী, সাবেক মহানগরী সভাপতি অধ্যাপক আহসান উল্লাহ, ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানসহ অন্যরা।

সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য চট্টগ্রাম মহানগরীর সভাপতি নির্বাচিত হন এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবু তালেব চৌধুরী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারচট্টগ্রাম মহানগরী জামায়াত
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT