চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যখাতে পরিবর্তন ও জবাবদিহিতায় সংস্কারের তাগিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৪
স্বাস্থ্য
A A
স্বাস্থ্যখাতে পরিবর্তন ও জবাবদিহিতা বিষয়ক ছবি, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য সেবা খাতের ব্যবস্থাপনাগত পরিবর্তনসহ এই খাতে নিয়োজিত জনবলের উন্নয়ন, পদ-উন্নতি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সংস্কার প্রয়োজন বলে মনে করছেন এই খাতের সংশ্লিষ্ঠ ব্যক্তিরা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট এবং অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস বাংলাদেশ ‘এএইচআরবি’ এর উদ্যোগে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

দেশের স্বাস্থ্য সেবা খাতের বিদ্যমান ব্যবস্থাপনার উন্নয়নে চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় আইন প্রয়োজন বলেও মনে করেন সংশ্লিষ্টরা। ওই আইনে চিকিৎসকদের কর্মক্ষেত্রে কাজের পরিবেশ, সুরক্ষার পাশাপাশি রোগীদের সেবা পাওয়া নিশ্চয়তা, ভুল চিকিৎসা হলে তার প্রতিকার এবং রোগীদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর বিষয়গুলোর ওপর গুরুত্ব দেয়ার পরামর্শ দেয়া হয়।

Banglabid

সরকারি ও বেসকারি উভয় খাতে সংস্কারের প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষনে আলাদা দায়িত্বশীল প্রতিষ্টান প্রয়োজন বলেও মনে করা হচ্ছে।

এএইচআরবি’র উদ্যোগে স্বাস্থ্যখাতের সংস্কারে খাতওয়ারি বিশ্লেষনে আজকে প্রথম দিনে মতবিনিময়ে অংশ নেন স্বাস্থ্য সেবা খাতের সাংবাদিকরা। স্বাস্থ্য সেবার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে জনগনের কি প্রয়োজন সেই চাহিদা ভিত্তিতে স্বাস্থ্য খাতে কি কি গ্যাপ রয়েছে তার ভিত্তিতে সরকারি ও বেসরকারি পর্যায়ের দুর্বলতাগুলো চিহ্নিত করার তাগিদ দেন বক্তারা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ও অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস বাংলাদেশ-এএইচআরবি’র আহ্বায়ক ড. সৈয়দ আব্দুল হামিদ। মত বিনিময়ে আসা পরামর্শগুলো সুপারিশ আকারে প্রকাশ করে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে পৌঁছে দেওয়া হবে বলে জানান আয়োজকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএইচআরবিসংস্কার প্রয়োজনস্বাস্থ্যস্বাস্থ্যখাত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT