চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ১০ দিনে প্রায় এক লাখ করদাতার ই-রিটার্ন দাখিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
ট্যাক্স রিটার্ন ফর্মে ব্যক্তিগত তথ্য পূরণ করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫-২৬ করর্ষের প্রথম ১০ দিনেই প্রায় এক লাখ করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সংস্থাটির তথ্যানুযায়ী, ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ই-রিটার্ন কার্যক্রম উদ্বোধনের পর থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।

বৃহস্পতিবার ১৪ আগস্ট এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর একই সময়ের তুলনায় এ বছর অনলাইন রিটার্ন দাখিলের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রথম ১০ দিনে ই-রিটার্ন জমা পড়েছিল মাত্র ২০ হাজার ৫২৩টি। সেই হিসেবে এবার দৈনিক গড় জমা সংখ্যা গত বছরের তুলনায় প্রায় পাঁচ গুণ।

Banglabid

এনবিআর গত ৩ আগস্ট এক বিশেষ আদেশে জানায়, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধি ব্যতীত সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তীতে ১১ আগস্টের সংশোধিত আদেশে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের এ বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়।

এনবিআর জানায়, ই-রিটার্ন নিবন্ধনে সমস্যা হলে করদাতারা যৌক্তিক কারণসহ ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। অনুমোদন পেলে তারা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যানশিয়াল সেবার মাধ্যমে কর পরিশোধ করে তাৎক্ষণিকভাবে অনলাইনে রিটার্ন জমা দিতে এবং স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তির রশিদ ও কর সনদ প্রিন্ট করতে পারছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ই-রিটার্নই-রিটার্ন দাখিলকরদাতাজাতীয় রাজস্ব বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬

বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT