গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগসহ ১৪ দলের শরিকদের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে অভিযোগ দাখিল করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, দলের বিচারের ক্ষেত্রে আইনে বাধা না থাকলেও সাজার ক্ষেত্রে আইনের সংশোধন প্রয়োজন। দশম শ্রেণীর শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ দাখিল করা হয়েছে।






