শিক্ষা

এনডিএফ বিডি’র জাবিপ্রবি বিতর্ক উৎসব

জাবিপ্রবি বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবিপ্রবি বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ও আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ন্যাশনাল ডিবেট ফেডারেশন অব বাংলাদেশ আগামীকাল ২৭ জুন ও ২৮ জুন আয়োজন করতে যাচ্ছে ‘যুক্তির মুগ্ধতায়, নবদিগন্তের প্রত্যাশায়’ শ্লোগানে ‘ইউনাইটের ট্রাস্ট ১ম এনডিএফ বিডি-জাবিপ্রবি বিতর্ক উৎসব ২০২৫।

বৃহস্পতিবার ২৬ জুন সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

এতে বলা হয়, বাংলাদেশের বিতর্ক শিল্পের পথযাত্রায় প্রান্তজনের শ্রেষ্ঠ সংগঠন এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতরণ সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) আগামী ২৭ ও ২৮ জুন ‘যুক্তির মুগ্ধতায়, নবদিগন্তের প্রত্যাশায়’ এই শ্লোগানকে উপজীব্য করে প্রথমবারের মত জামালপুরে উদযাপন করতে যাচ্ছে দুই দিন ব্যাপী ‘ইউনাইটের ট্রাস্ট ১ম এনডিএফ বিডি-জাবিপ্রবি বিতর্ক উৎসব ২০২৫’।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে আয়োজিত এই অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি ক্যারিয়ার গাইডলাইন এবং কুইজ প্রতিযোগিতাও থাকবে।

এছাড়া দু’দিন ব্যাপী এই বিশাল কর্মযজ্ঞে প্রদর্শনী বিতর্কের পাশাপাশি থাকছে বিশেষ কর্মশালা এবং চমকপ্রদ বিভিন্ন সেগমেন্ট। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ছাড়াও থাকবে বর্ণাঢ্য র‍্যালী ও বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিষয়:ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বিতর্ক উৎসব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…