বাংলাদেশ

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: ইসি সচিব

নির্বাচনী কমিশনের সচিবের প্রেস ব্রিফিং, বিভিন্ন সাংবাদিক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী কমিশনের সচিবের প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন সাংবাদিক উপস্থিত, যেখানে তিনি নির্বাচন সংক্রান্ত বিষয়ে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন পেলেও, তারা প্রতীক হিসেবে শাপলা পাচ্ছেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ইসি সচিব সাংবাদিকদের জানিয়েছেন, প্রতীকের চূড়ান্ত তালিকায় শাপলা নেই। ফলে নিবন্ধনপ্রাপ্ত এনসিপিকে নির্ধারিত তালিকা থেকে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।

ইসি সচিব আরও বলেন, নির্বাচনী প্রতীক বরাদ্দের প্রক্রিয়ায় আমরা নির্দিষ্ট তালিকা অনুসরণ করি। শাপলা প্রতীক সেই তালিকায় না থাকায় এটি কোনো দলকে দেওয়া সম্ভব নয়।

চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জাতীয় সংলাপের প্রস্তুতিও এগোচ্ছে। জানা গেছে, এই সংলাপ শুরু হবে প্রথমে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকের মাধ্যমে।

বিষয়:ইসি সচিব এনসিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…